পাঞ্জাবে ‘আপ’ ও কংগ্রেসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে, অবস্থা খারাপ বিজেপি’র: জরিপ
https://parstoday.ir/bn/news/india-i102664-পাঞ্জাবে_আপ’_ও_কংগ্রেসের_মধ্যে_তীব্র_প্রতিদ্বন্দ্বিতা_হবে_অবস্থা_খারাপ_বিজেপি’র_জরিপ
ভারতের পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সর্বশেষ জরিপে প্রকাশ, রাজ্যটিতে আম আদমি পার্টি (আপ) ও কংগ্রেসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৮, ২০২২ ১৬:২৭ Asia/Dhaka
  • পাঞ্জাবে ‘আপ’ ও কংগ্রেসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে, অবস্থা খারাপ বিজেপি’র: জরিপ

ভারতের পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সর্বশেষ জরিপে প্রকাশ, রাজ্যটিতে আম আদমি পার্টি (আপ) ও কংগ্রেসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।

পাঞ্জাবে আগামী ২০ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন হবে। এই নির্বাচনে ক্ষমতাসীন কংগ্রেস দল, ‘আপ’, অকালি দল এবং বিজেপি-পাঞ্জাব লোক কংগ্রেস জোটের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে।     

আজ (মঙ্গলবার) হিন্দি গণমাধ্যম এবিপিলাইভ ডটকম সূত্রে প্রকাশ, এবিপি-সি ভোটার জরিপ অনুসারে রাজ্যটিতে কংগ্রেস ৩৭ থেকে ৪৩ আসন, ‘আপ’ ৫২ থেকে ৫৮, অকালি দল ১৭ থেকে ২৩ এবং বিজেপি মাত্র ১/৩টি আসন পেতে পারে। 

রিপাবলিক পি-মার্ক জরিপে বলা হয়েছে কংগ্রেস ৪২ থেকে ৪৮ আসন, ‘আপ’ ৫০ থেকে ৫৬, অকালি দল ১৩ থেকে ১৭ এবং বিজেপি মাত্র এক থেকে দু’টি আসন পেতে পারে। 

অন্যদিকে, ইন্ডিয়া নিউজ-জন কি বাত জরিপে বলা হয়েছে, কংগ্রেস ৩২ থেকে ৪২ আসন, ‘আপ’ ৫৮ থেকে ৬৫, অকালি দল ১৫ থেকে ১৮ এবং বিজেপি মাত্র এক থেকে দু’টি আসন পেতে পারে। 

২০১৭ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যটিতে কংগ্রেস ৭৭টি, অকালি দল ১৫টি, ‘আপ’ ২০টি, বিজেপি তিনটি এবং অন্যরা দু’টি আসন পেয়েছিল৷ 

ভারতের উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া এবং মণিপুরে নির্বাচনী উত্তেজনা তীব্রতর হচ্ছে। পাঞ্জাবে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে ভগবন্ত মানের নাম ঘোষণা করা হয়েছে। কংগ্রেস আনুষ্ঠানিক ঘোষণা করেনি, তবে এমন ইঙ্গিত রয়েছে চরণজিৎ সিং চান্নি মুখ্যমন্ত্রী হবেন। আকালি দলের সুখবীর বাদল মুখ্যমন্ত্রীর মুখ। বিজেপি ও অমরিন্দর সিংয়ের দল পাঞ্জাব লোক কংগ্রেস মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন তা ঘোষণা করেনি।    

১১৭ আসন সমন্বিত পাঞ্জাব বিধানসভা নির্বাচন আগে ১৪ ফেব্রিয়ারি হওয়ার কথা থাকলেও সেখানে এখন নির্বাচন হবে ২০ ফেব্রুয়ারি। পরিবর্তিত এই সময়ে সি ভোটার ক্রমাগত এবিপি নিউজের জন্য জরিপ করছে। দেখা যাচ্ছে, রাজ্যে ক্ষমতাসীন কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে।#

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১৮            

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।