কোনো ঘোষণা ছাড়াই ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/india-i105656-কোনো_ঘোষণা_ছাড়াই_ভারতে_চীনের_পররাষ্ট্রমন্ত্রী
কোনো সরকারি ঘোষণা ছাড়াই চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারতে এসেছেন। গত দুই বছরের বেশি সময় ধরে চীনের কোনো বড় নেতা ভারত সফর করেননি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারতে এলেন। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৫, ২০২২ ১২:৩১ Asia/Dhaka

কোনো সরকারি ঘোষণা ছাড়াই চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারতে এসেছেন। গত দুই বছরের বেশি সময় ধরে চীনের কোনো বড় নেতা ভারত সফর করেননি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারতে এলেন। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সফরের সময়টাও খুব তাৎপর্যপূর্ণ। রাশিয়া-ইউক্রেন সংঘাতের পরিপ্রেক্ষিতে বিশ্ব এখন কার্যত দুই ভাগে বিভক্ত। অ্যামেরিকা, ইউরোপের অধিকাংশ দেশ ইউক্রেনের পক্ষে। এশিয়ার অনেক দেশও ইউক্রেনের দিকেই ঝুঁকে। কিন্তু ভারত ও চীন এখনো প্রকাশ্যে রাশিয়ার বিরোধিতা করেনি। জাতিসংঘে রাশিয়া নিয়ে যতবার ভোটাভুটি হয়েছে, ততবারই ভারত ও চীন ভোটদানে বিরত থেকেছে। এই পরিস্থিতিতে চীনের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর খুবই গুরুত্বপূর্ণ।#

পার্সটুডে/আবুসাঈদ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।