বিজেপি-আরএসএস সবচেয়ে বিপজ্জনক : সুজন চক্রবর্তী
https://parstoday.ir/bn/news/india-i105840-বিজেপি_আরএসএস_সবচেয়ে_বিপজ্জনক_সুজন_চক্রবর্তী
ভারতের পশ্চিমবঙ্গের সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, ‘বিজেপি একটু অন্য ধরণের পার্টি, এবং সবচেয়ে বিপজ্জনক একটা পার্টি ‘আরএসএস’ তার অংশীদার। তাদের সঙ্গে আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে কোনও সম্পর্ক ছিল না, শুধুমাত্র আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা ছাড়া।’ তিনি আজ (মঙ্গলবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৯, ২০২২ ১২:৪৮ Asia/Dhaka
  • সুজন চক্রবর্তী
    সুজন চক্রবর্তী

ভারতের পশ্চিমবঙ্গের সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, ‘বিজেপি একটু অন্য ধরণের পার্টি, এবং সবচেয়ে বিপজ্জনক একটা পার্টি ‘আরএসএস’ তার অংশীদার। তাদের সঙ্গে আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে কোনও সম্পর্ক ছিল না, শুধুমাত্র আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা ছাড়া।’ তিনি আজ (মঙ্গলবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।

সুজন বাবু বলেন, ‘যারা সংবিধান মানে না, দেশের পরম্পরাকে মানে না,  আমাদের দেশের ‘নানা ভাষা, নানা মত’– এই বাস্তব অবস্থানটাকে মানে না, তারা সবচেয়ে বিপজ্জনক শক্তি। ওরা সাম্প্রদায়িক এবং স্বৈরাচারী এ নিয়ে কোনও সন্দেহ নেই।’   

তিনি বলেন, ‘এ নিয়ে বরাবর আমরা বলে আসছি। আমরা বামপন্থিরা একনাগাড়ে যেভাবে একথা বলে আসছি এতটা এভাবে কেউ খুব একটা বলেনি। সে কারণেই আমাদের কথা যে, বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। আমাদের গত পার্টিকংগ্রেসে মনোভাব সেটাই ছিল যে বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করো। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে, একইরকম মনোভাব নিয়ে তৃণমূল চলছে। পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করো, এটা নতুন কোনও কথা না, আমরা বরাবর তা বলে আসছি।’  

সুজন চক্রবর্তী তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে সুবিধা দেওয়ার অভিযোগ করে বলেন, ‘সবাই গোয়ার নির্বাচনে দেখেছেন তো যাতে বিজেপি বিরোধী ভোট ভাগ হয়ে যায়, বিজেপির যাতে সুবিধা হয়, ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে মানুষের রাগ যখন ক্রমশ বাড়ছে, তখন বিজেপি বিরোধী ভোট ভাগ করতে সাহায্য করেছে তৃণমূল। এটা গোয়া ও ত্রিপুরার ক্ষেত্রে সত্য। এবং বিজেপিকে পশ্চিমবঙ্গে নিয়ে এসেছে তৃণমূল, গোটা ভারতবর্ষে বিজেপির সঙ্গে সরকার করেছে তৃণমূল।’‘বিজেপির বিরুদ্ধে দেশের মানুষের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, অর্থনীতি, মানুষের ব্যক্তির পরিসর, অধিকার এ সব কিছু রক্ষা করতে গেলে ঐক্যবদ্ধ মনোভাব নিয়ে চলাটা সবচেয়ে জরুরি’ বলেও মন্তব্য করেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।#

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।