পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে অত্যাচারের রোলার চালানো হচ্ছে: দিলীপ ঘোষ 
https://parstoday.ir/bn/news/india-i107508-পশ্চিমবঙ্গে_বিজেপির_বিরুদ্ধে_অত্যাচারের_রোলার_চালানো_হচ্ছে_দিলীপ_ঘোষ
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক বিজেপি সভাপতি ও সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন, রাজ্যে বিজেপির বিরুদ্ধে অত্যাচারের রোলার চালানো হচ্ছে।  তিনি আজ (বুধবার) কোলকাতার ধর্মতলায় দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখার সময়ে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলকে টার্গেট করে ওই মন্তব্য করেন। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৪, ২০২২ ১৪:২৫ Asia/Dhaka
  • দিলীপ ঘোষ 
    দিলীপ ঘোষ 

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক বিজেপি সভাপতি ও সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন, রাজ্যে বিজেপির বিরুদ্ধে অত্যাচারের রোলার চালানো হচ্ছে।  তিনি আজ (বুধবার) কোলকাতার ধর্মতলায় দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখার সময়ে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলকে টার্গেট করে ওই মন্তব্য করেন। 

দিলীপ বাবু বলেন, ‘অত্যাচার, মামলা, ঘর ভাঙা, ঘর জ্বালানো কোনও কিছু বাকি নেই। দোকান জ্বালিয়ে দিয়েছে, দোকানে তালা মেরে দিয়েছে, এখনও আমাদের কর্মীদের দোকান খুলতে দেওয়া হচ্ছে না। বাড়িতে তালা মেরে দিয়েছে, বাড়িতে ঢুকতে দিচ্ছে না, নইলে বাড়ি ভেঙে দিয়েছে। পুকুরের মাছ লুঠ করেছে, গোয়ালের গরু, ছাগল লুঠ করেছে। নারীদের সম্মান লুঠ করেছে, জমির ধান লুঠ করেছে, তাও বিজেপি ছাড়তে বাধ্য করতে পারেনি। বাড়ি ছেড়েছে লোকেরা, কিন্তু বিজেপি ছাড়েনি। এ সবের বিরুদ্ধে সর্বস্তরে আমাদের একনাগাড়ে লড়াই আন্দোলন চলছে। মানুষ আমাদের সমর্থন করেছেন প্রধান বিরোধীদল হিসেবে। ৭৭ আসন দিয়েছে বিধানসভায়।’

যারা গণতন্ত্রকে রক্ষা করার শপথ নিয়ে ক্ষমতায় এসেছেন তারা এখন গণতন্ত্রকে হত্যা করছে বলেও বিজেপি নেতা দিলীপ ঘোষ এমপি মন্তব্য করেন। 

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও সাবেক বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘দিলীপ বাবু বলছেন হয়ত তৃনমূলকে আক্রমণ করে। কিন্তু প্রকৃতপক্ষে উনি বলছেন, সুকান্ত বিজেপির বিরুদ্ধে। ‘দিলীপ বিজেপি’ চোখ রাঙাচ্ছে, ‘সুকান্ত বিজেপি’র বিরুদ্ধে। তিনি বলেন, দিলীপ বাবু আবার সক্রিয় হয়েছেন। অর্থাৎ, দিলীপ বাবু দলীয় সভাপতির পদ অধিগ্রহণ করে নিয়েছেন’বলেও কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।#

পার্সটুডে/এমএএইচ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।