'বিভিন্ন এজেন্সি দিয়ে বিজেপি দেশে তুঘলকি রাজত্ব চালাচ্ছে'
https://parstoday.ir/bn/news/india-i108154-'বিভিন্ন_এজেন্সি_দিয়ে_বিজেপি_দেশে_তুঘলকি_রাজত্ব_চালাচ্ছে'
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে বলেছেন, ‘এটা মা-মাটি-মানুষের পার্টি। এটা বিজেপি পার্টি নয়। বিজেপি পার্টি তো আজকে তুঘলকি রাজত্ব চালাচ্ছে দেশে। আজ (বৃহস্পতিবার) তিনি ঝাড়গ্রাম জেলার তৃণমূল কর্মী সম্মেলনে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৯, ২০২২ ১৪:৫০ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে বলেছেন, ‘এটা মা-মাটি-মানুষের পার্টি। এটা বিজেপি পার্টি নয়। বিজেপি পার্টি তো আজকে তুঘলকি রাজত্ব চালাচ্ছে দেশে। আজ (বৃহস্পতিবার) তিনি ঝাড়গ্রাম জেলার তৃণমূল কর্মী সম্মেলনে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

মমতা বলেন, ‘কয়েকটা কেন্দ্রীয় সরকারি এজেন্সি দিয়ে দেশে তুঘলকি কাণ্ড চালাচ্ছে! কারও আজকে বাঁচার অধিকার নেই, স্বাধীনতার অধিকার নেই, নাগ্রক অধিকার নেই। সব অধিকারকে খর্ব করে দিয়েছে। যত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিজেপি’র লোক ছাড়া কেউ যাবে না। বড় বড় কথা বলছে!’  

তিনি বলেন, ‘তুঘলকি কাণ্ড করে বিজেপি যদি বিজেপি মনে করে তৃনমূলকে আপনারা স্তব্ধ করতে পারবেন, জেনে রাখবেন তৃণমূল জব্দ করে, তৃণমূল স্তব্ধ কখনো হয় না। তৃণমূল এতটাই শক্তিশালী।’

পশ্চিমবঙ্গে বিভিন্ন দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই’, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ‘ইডি’ তদন্তে ক্ষুব্ধ হয়েছে রাজ্য সরকার।রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল নেতা-মন্ত্রীরা ওইসব ঘটনায় অভিযুক্তের তালিকায় থাকায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আগেও রাজ্য সরকার ক্ষোভ প্রকাশ করেছে। সেই ধারাবাহিকতায় আজ আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি’র (‘সিবিআই’/‘ইডি’) সাম্প্রতিক তৎপরতা প্রসঙ্গে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।    

মমতা আজ সিপিএম-বিজেপি ও কংগ্রেসের তীব্র সমালোচনা করে আরও বলেন, ‘সিপিএমকে ক্ষমা করবেন না, বিজেপিকে ক্ষমা করবেন না। ওরা দুই দালাল, সিপিএম আর বিজেপি ভাই ভাই। এরা জগাই-মাধাই-গদাই। সিপিএম-কংগ্রেস আর বিজেপি একেবারে তিনজন ভাই ভাই। তারা মানুষের ক্ষতি ছাড়া কোনও ভালো করে না’ বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।