‘রাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মত ভাবে একজনকে প্রার্থী করা হবে’
https://parstoday.ir/bn/news/india-i109290-রাষ্ট্রপতি_নির্বাচনে_সর্বসম্মত_ভাবে_একজনকে_প্রার্থী_করা_হবে’
ভারতে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মত ভাবে একজনকে প্রার্থী করা হবে বলে বিরোধীরা জানিয়ে দিয়েছে। আজ (বুধবার) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা দিল্লি কনস্টিটিউশন হলে বিরোধীদের বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৫, ২০২২ ১৭:০০ Asia/Dhaka
  • ‘রাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মত ভাবে একজনকে প্রার্থী করা হবে’

ভারতে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মত ভাবে একজনকে প্রার্থী করা হবে বলে বিরোধীরা জানিয়ে দিয়েছে। আজ (বুধবার) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা দিল্লি কনস্টিটিউশন হলে বিরোধীদের বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিরোধী নেতাদের বৈঠক শেষে মমতা বন্দোপাধ্যায় বলেন,  ‘আজকের বৈঠকে অনেক দল যোগ দিয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, সর্বসম্মতভাবে একজনকে প্রার্থী করা হবে। সকলে তাকে সমর্থন জানাবে। আমরা অন্যদের সঙ্গেও কথা বলব। আবারও একসঙ্গে আলোচনায় বসব।’

আজ বিরোধী নেতাদের বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সর্বসম্মতিতে এনসিপি নেতা শরদ পওয়ারের নাম প্রস্তাব করা হয় বলে সাংবাদ সম্মেলনে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বলেন, বৈঠকে সর্বসম্মতিতে শরদ পওয়ারে নাম প্রস্তাব করা হয়েছে। উনি চাইলে আমরা সকলে তাকে সমর্থন করব।’ 

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বিরোধী শিবিরে মহারাষ্ট্রের এনসিপি নেতা শরদ পওয়ারের নাম জল্পনার কেন্দ্রবিন্দুতে ছিল। কিন্তু শরদ পওয়ার ওই জল্পনা উড়িয়ে তার  অনিচ্ছার কথা স্পষ্ট করেছেন। সাংবাদ সম্মেলনে বিরোধী শিবিরের পক্ষ থেকে বলা হয়, ‘আসন্ন রাষ্ট্রপতি  নির্বাচনে সর্বসম্মতিতে একজনকে প্রার্থী করা হবে। যিনি দেশের সংবিধান  রক্ষা করবেন এবং মোদী সরকারের হাতে ভারতীয় গণতন্ত্র যাতে বিপন্ন না হয়, তা রুখবেন।’

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপি বেশ চাপের মধ্যে আছে। আজই রাষ্ট্রপতি ভোটের বিজ্ঞপ্তি জারি হচ্ছে। মনোনয়ন জমা দেওয়া যাবে ২৯ জুন পর্যন্ত। বিরোধীদের এই জোট যদি একবার জমি শক্ত করে ফেলে, ভবিষ্যৎ সুখকর হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। সেজন্য গেরুয়া শিবিরও সর্বসম্মত রাষ্ট্রপতি পদপ্রার্থীর লক্ষ্যেই সব দলের সঙ্গে কথা শুরু করেছে। মাঠে নামানো হচ্ছে বিজেপির সিনিয়র নেতা রাজনাথ সিং ও জেপি নাড্ডাকে।    

পার্সটুডে/এমএএইচ//১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।