বিহারে বিজেপির সঙ্গে জোট ছাড়লে নীতিশ কুমারের হাত ধরতে প্রস্তুত কংগ্রেস  
https://parstoday.ir/bn/news/india-i111640-বিহারে_বিজেপির_সঙ্গে_জোট_ছাড়লে_নীতিশ_কুমারের_হাত_ধরতে_প্রস্তুত_কংগ্রেস
 ভারতের বিহারে ‘বিজেপি-জেডিইউ’শাসিত জোট সরকারে রাজনৈতিক অস্থিরতার মধ্যে ‘জেডিইউ’ নেতা এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে সর্বজনীন নেতা বলে উল্লেখ করে তাকে সমর্থন করার আশ্বাস দিয়েছে কংগ্রেস।     
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
আগস্ট ০৮, ২০২২ ১৫:৩১ Asia/Dhaka
  • বিহারে বিজেপির সঙ্গে জোট ছাড়লে নীতিশ কুমারের হাত ধরতে প্রস্তুত কংগ্রেস  

 ভারতের বিহারে ‘বিজেপি-জেডিইউ’শাসিত জোট সরকারে রাজনৈতিক অস্থিরতার মধ্যে ‘জেডিইউ’ নেতা এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে সর্বজনীন নেতা বলে উল্লেখ করে তাকে সমর্থন করার আশ্বাস দিয়েছে কংগ্রেস।     

আজ (সোমবার) কংগ্রেসের জাতীয় সম্পাদক ও বিহারের বিধায়ক শাকিল আহমেদ খান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে সম্পর্কে বলেছেন নীতীশ কুমার একজন সর্বজনীন নেতা। আমরা চাই, উনি যদি বিজেপি ছেড়ে দেন, তাহলে আমাদের সঙ্গে আসুন। আমাদের এখানেও মুখ্যমন্ত্রী থাকুন। আমরা সমর্থন করব।  

কংগ্রেস নেতা শাকিল আহমেদ খান আরও বলেন,  (জেডিইউ নেতা) নীতীশ কুমারের মুখ দেশের রাজনীতির জন্যও ভালো। তিনি বিজেপির বিরুদ্ধে শক্ত লড়াই করতে পারেন। গতকাল (রোববার) কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে নীতীশ কুমারের কথোপকথন প্রসঙ্গে তিনি বলেন, তাদের মধ্যে কী হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য নেই,  কিন্তু এটা স্পষ্ট যে আমরা সন্ধ্যায় বিধায়ক দলের একটি বৈঠক ডেকেছি। এতে আমরা আলোচনা করব যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে কীভাবে এগিয়ে নেওয়া উচিত। 

আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কংগ্রেস নেতা শাকিল আহমেদ খান নির্বাচনে  বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করার কথাও বলেছেন। এর আগে ‘আরজেডি’কে নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। শুধু বলেন, যেখানে আরজেডির প্রশ্ন তো,  এটি তাদের দল। যদিও সব ধর্মনিরপেক্ষ দল একসঙ্গে থাকলে আমরা সহজেই বিজেপিকে পরাজিত করতে পারি। আগামী নির্বাচনেও আমরা একসঙ্গে লড়তে পারি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করতে পারি বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা শাকিল আহমেদ খান।  

বিহারে বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জেডিইউ দলের সঙ্গে বিজেপি’র টানাপড়েন চলছে। সম্প্রতি তা আরও প্রকট হয়ে ওঠায় উভয়পক্ষের মধ্যে দূরত্ব বেড়েছে। এমতাবস্থায় বিহারের চলমান রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রয়েছে সমস্ত রাজনৈতিক মহলের।    #

পার্সটুডে/এমএএইচ/৮