দিল্লি থেকে বিজেপিকে হটানোই আমাদের ‘শেষ লড়াই’
https://parstoday.ir/bn/news/india-i112562-দিল্লি_থেকে_বিজেপিকে_হটানোই_আমাদের_শেষ_লড়াই’
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে কেন্দ্রীয় বিজেপি সরকারকে হটানো তাদের ‘শেষ লড়াই’ বলে মন্তব্য করেছেন। তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৯, ২০২২ ১৩:০৯ Asia/Dhaka
  • দিল্লি থেকে বিজেপিকে হটানোই আমাদের ‘শেষ লড়াই’

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে কেন্দ্রীয় বিজেপি সরকারকে হটানো তাদের ‘শেষ লড়াই’ বলে মন্তব্য করেছেন। তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

মমতা বলেন, ‘বাংলায় তো আমরা লড়াই করছি। বাংলাকে বাঁচানো আমাদের প্রথম লড়াই। বাংলাকে ঠিক রেখে দিল্লিতে যখন কেউ ভূমিকা রাখতে পারবে না, আমরা ওয়াদা করছি যে আমরা ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে দিল্লি থেকে হটিয়ে দেবো।’

মমতা কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে বলেন, ‘সাঙ্ঘাতিক একটা সরকার চলছে বাবা! তার মন্ত্রীদের কাজ নেই, কর্ম নেই, দৈনিক আসছে আর পুলিশকে চমকাচ্ছে, ভয় দেখাচ্ছে। একটা বিল সই করছে না, যা ইচ্ছে তাই করে যাচ্ছে!’  

তিনি বলেন, ‘বিজেপি সংবাদ মাধ্যম থেকে শুরু করে, কেন্দ্রী তদন্তকারী সংস্থা ‘সিবিআই’ থেকে শুরু করে, ইনকাম ট্যাক্স থেকে শুরু করে, ‘ইডি’ থেকে শুরু করে আরও অনেককে কিনে নিয়েছে। তাহলে বিচার পাওয়ার জায়গা যেখানে নেই, সেখানে রাস্তাই আমাদের রাস্তা দেখাবে, এই রাস্তাতেই লড়াই চলবে।’   

‘বিজেপি দল এই ৮ বছরে দেশটার বারোটা বাজিয়েছো। গ্যাস, নাই, দুধ নাই, মুড়িতে ‘জিএসটি’ (পণ্য ও পরিসেবা কর), নকুলদানায় জিএসটি, ডেডবডিতেও ‘জিএসটি’। মানুষের উপরে শুধু ধারের পর ধার। চাকরি নেই বাকরি নেই, কিচ্ছু নেই। শুধুমাত্র কোটি কোটি টাকা দিয়ে নিজেদের টাকার ভাণ্ডার বাড়াচ্ছ। কোথা থেকে আসল এই টাকা? বিভিন্ন রাজ্যে বিরোধী সরকারের পতন ঘটানোর জন্য বিজেপি কোটি কোটি টাকা খরচ করছে’ বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#           

পার্সটুডে/আএমএএইচ/এমআরএইচ/২৭   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।