কয়লা পাচার দুর্নীতিকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ, মন্তব্য অধীরের
https://parstoday.ir/bn/news/india-i112752-কয়লা_পাচার_দুর্নীতিকাণ্ডে_অভিষেক_বন্দ্যোপাধ্যায়কে_জিজ্ঞাসাবাদ_মন্তব্য_অধীরের
কয়লা পাচার দুর্নীতিকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ‘ইডি’ দফতরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপিকে জিজ্ঞাসাবাদ করাকে কেন্দ্র করে রাজ্য রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০২২ ১৪:৩২ Asia/Dhaka
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়
    অভিষেক বন্দ্যোপাধ্যায়

কয়লা পাচার দুর্নীতিকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ‘ইডি’ দফতরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপিকে জিজ্ঞাসাবাদ করাকে কেন্দ্র করে রাজ্য রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

আজ (শুক্রবার) সকাল ১১টায় পশ্চিমবঙ্গের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (ইডির দফতর) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছিল। নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে তিনি ইডিদফতরে পৌঁছন। সূত্রের খবর, সকাল ১১টা থেকে অভিষেককে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। প্রায় সাড়ে ৬ ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

এদিকে, যে মামলায় ইডি অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছেআজ শুক্রবার সেই মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। শুনানিতে শীর্ষ আদালতে অভিষেকের আইনজীবীরা দাবি করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মকর্তারা তদন্তের নামে অভিষেককে হেনস্থা করছে। অহেতুক বারবার ডাকা হচ্ছে। বিদেশে চিকিৎসার জন্য গেলেও বাধা দেওয়া হচ্ছে। অভিষেকের পক্ষের আইনজীবীদের সাফাই শোনার পর আগামী সোমবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট। জানিয়ে দেওয়া হয়েছে, সোমবার পর্যন্ত  অভিষেকের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ গ্রহণ করা যাবে না। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আজ ওই তথ্য জানান।

এদিকে, অভিষেক বন্দোপাধায়্যের বিরুদ্ধে ইডির তৎপরতা প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ আজ বলেন,  ‘এখানে অভিষেকের বিরুদ্ধে যাতে কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার করা যায় রাজ্য বিজেপি নেতারা বার বার দিল্লিতে ছুটে গেছেন। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে টার্গেট করে তিনি বলেন, সুকান্ত বা যেসমস্ত ব্যর্থ বিজেপি আছে সেগুলোই নাকি এখন ‘সিবিআই’, ‘ইডি’ চালাচ্ছে! এটা সিবিআই-ইডির গুরুত্ব, সুনাম,   বিশ্বাসযোগ্যতার পক্ষে চরম ক্ষতিকারক।’  

অন্যদিকে, রাজ্য কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী এমপি  বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেছেন, ভাইপোর এখন বড় কোনও বিপদ নেই। কারণ, এটা প্রমাণ হয়ে গেছে যে, মোদি ও দিদি সমঝোতা হয় গেছে। তাই ভাইপোকে (অভিষেক) ডেকে নিয়ে এসে (ইডি দফতরে) দিদি-মোদির লড়াইয়ের নাটকের ভিত তৈরি করা হচ্ছে’ বলেও মন্তব্য করেন রাজ্য কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী এমপি।#

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।