প্যারাসুট না খোলার ফলে আরেক প্যারা কমান্ডোর মৃত্যু, একসপ্তাহের মধ্যে দ্বিতীয় ঘটনা
https://parstoday.ir/bn/news/india-i113118-প্যারাসুট_না_খোলার_ফলে_আরেক_প্যারা_কমান্ডোর_মৃত্যু_একসপ্তাহের_মধ্যে_দ্বিতীয়_ঘটনা
লেহ-লাদাখ এলাকায় মাউন্টেন স্ট্রাইক অনুশীলনের সময় প্যারাস্যুট না খোলার ফলে প্যারা কমান্ডো নায়েক সুরজ পাল নিহত হয়েছেন। সুরজ পাল উত্তর প্রদেশের হাথরসের বাসিন্দা ছিলেন। গত সপ্তাহেও লেহ সেক্টরে মহড়ার সময় একইভাবে এক কমান্ডোর মৃত্যু হয়েছিল। আজ রোববার গণমাধ্যমে ওই তথ্য প্রকাশ্যে এসেছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০২২ ১৪:১৯ Asia/Dhaka
  • প্যারাসুট না খোলার ফলে আরেক প্যারা কমান্ডোর মৃত্যু, একসপ্তাহের মধ্যে দ্বিতীয় ঘটনা

লেহ-লাদাখ এলাকায় মাউন্টেন স্ট্রাইক অনুশীলনের সময় প্যারাস্যুট না খোলার ফলে প্যারা কমান্ডো নায়েক সুরজ পাল নিহত হয়েছেন। সুরজ পাল উত্তর প্রদেশের হাথরসের বাসিন্দা ছিলেন। গত সপ্তাহেও লেহ সেক্টরে মহড়ার সময় একইভাবে এক কমান্ডোর মৃত্যু হয়েছিল। আজ রোববার গণমাধ্যমে ওই তথ্য প্রকাশ্যে এসেছে।

গত ২৯ আগস্টেও লেহ সেক্টরে একটি মহড়ার সময় প্যারা-এসএফ ব্যাটেলিয়নের প্যারা-ট্রুপার নায়েব সুবেদার হরিবীর সিং নিহত হয়েছিলেন। ওই মহড়ার সময় প্যারা-ট্রুপারকে প্যারা-জাম্পের মাধ্যমে আকাশ থেকে অবতরণ করতে হয়েছিল, কিন্তু প্যারা-জাম্পের সময় কিছু সমস্যার কারণে, নায়েব সুবেদার হরিবীর সিংয়ের প্যারাসুট খোলেনি, যার ফলে তিনি আকাশ থেকে মাটিতে পড়ে যান। এ সময়ে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন এবং পরে মারা যান।  

প্রসঙ্গত, শনিবার, সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডের উপস্থিতিতে, ভারতীয় সেনাবাহিনী লাদাখে মাউন্টেন স্ট্রাইক অনুশীলনের মাধ্যমে তাদের অপারেশনাল প্রস্তুতি পরীক্ষা করেছে। ভারতীয় সেনাবাহিনী একটি সংক্ষিপ্ত বিবৃতি জারি করে বলেছে, লাদাখ সেক্টরে তার দু’দিনের সফরের সময়, সেনাপ্রধান জেনারেল পান্ডে পাহাড়ে আঘাত হানার কৌশল প্রত্যক্ষ করেছেন।     

সেনাবাহিনী বলেছে, মহড়ার সময়ে সীমান্তে মোতায়েন করা সামরিক কমান্ডাররা সেনাপ্রধানকে অপারেশনাল প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন। জেনারেল পান্ডে এ সময়ে সেনাবাহিনীর কর্মকর্তা এবং সেনাদের সাথে মতবিনিময় করেন এবং তাদের দৃঢ়তা ও পেশাদার মানের জন্য তাদের প্রশংসাও করেছিলেন।#

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১১      

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।