পশ্চিমবঙ্গে বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ
https://parstoday.ir/bn/news/india-i113202-পশ্চিমবঙ্গে_বিজেপির_নবান্ন_অভিযানকে_কেন্দ্র_করে_পুলিশের_লাঠিচার্জ_কাঁদানে_গ্যাসের_শেল_নিক্ষেপ
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষ থেকে রাজ্য সচিবালয় নবান্ন অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে আজ পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০২২ ১৫:১০ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গে বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষ থেকে রাজ্য সচিবালয় নবান্ন অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে আজ পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিজেপির সঙ্গে মানুষ নেই। তাই বিজেপিকে গুরুত্বদেওয়ার দরকার নেই। নবান্ন অভিযানে বিজেপির লোক হয়নি, তাদের বেলুন ফুটো হয়ে গেছে।তাই বিজেপির অভিযানকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। ’ মঙ্গলবার পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ওই মন্তব্য করেন।

অন্যদিকে, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বিজেপি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে এক বার্তায় বলেছেন, ‘লোক নেই। ইস্যু নেই। ফ্লপ। এর

থেকে পুজো মণ্ডপে বেশি ভিড় হয়। মিডিয়ার হাইপে কী বিড়াল বাঘ হয়? হতাশা থেকে বিজেপির মারামারি, আগুন, হিংসা। আলুভাতে শুভেন্দু নিজে হেঁটে পুলিশের গাড়িতে।’রাজ্যে নিয়োগ দুর্নীতিসহ একাধিক ইস্যুতে আজ (মঙ্গলবার) নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। আজ বিজেপি কর্মীদের সামাল দিতে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সড়কে লোহারব্যারিকেড দেওয়া হয়। কিন্তু বিজেপি কর্মীরা মিছিল করে এসে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময়ে পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ইত্যাদি নিক্ষেপ করা হলে পুলিশ প্রথমে পানি কামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে মারমুখী জনতাকে মোকাবিলা করতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। ওই ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। আজ নবান্ন অভিযানের সময়ে বিজেপি সমর্থকরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দিলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। আজ সাঁতরাগাছিতে দ্বিতীয় হুগলি সেতুর কাছে আটক করা হয় বিধানসভার বিরোধী দলনেতা ও

বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে। একইসঙ্গে আটক করা হয় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহাকে। পরে তাদেরকে পুলিশ গাড়িতে তুলে নিয়ে রাজ্য পুলিশের সদর দফতর লালবাজারে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আটক করা হয় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও অন্য নেতাদের। আজ নবান্ন অভিযানে গিয়ে মাথা ফেটে যায় বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের। আহত মীনাদেবীকে এসময়ে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৩