রেডিও তেহরান থেকে নিরপেক্ষ ও নির্ভেজাল খবর পাওয়া যায়: মুহাম্মাদ কামরুজ্জামান
-
মুহাম্মাদ কামরুজ্জামানকে পার্সটুডের ওয়েবসাইটের বিভিন্ন ফিচার দেখাচ্ছেন রেডিও তেহরানের কোলকাতা প্রতিনিধি আবদুল হাকিম
ভারতের পশ্চিমবঙ্গের ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান রেডিও তেহরান থেকে নিরপেক্ষ ও নির্ভেজাল খবর পাওয়া যায় বলে মন্তব্য করেছেন।
রেডিও তেহরানকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন। মুহাম্মাদ কামরুজ্জামানের কাছে ‘রেডিও তেহরান’ ও ‘পার্সটুডে’র সংবাদ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘রেডিও তেহরান ও পার্সটুডে’কে ধন্যবাদ জানাবো এই জন্য যে, আন্তর্জাতিক সংবাদে রেডিও তেহরান অত্যন্ত নির্ভরযোগ্য একটি সংস্থা। ছাত্র জীবন থেকে আমরা রেডিও তেহরানের সংবাদ শুনে আসছি। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগেও ‘রেডিও তেহরান ও পার্সটুডে’ তাদের প্রাসঙ্গিকতা ও তাদের গুরুত্ব তারা বজায় রাখতে পেরেছে। গোটা বিশ্বজুড়ে সংবাদ সংস্থার যে নেটওয়ার্ক তৈরি আছে সেটা অত্যন্ত প্রশংসনীয়। কেননা এ যুগেও একেবারে টাটকা তাজা এবং নির্ভরযোগ্য সংবাদ ‘রেডিও তেহরান ও পার্সটুডে’ থেকেই প্রতিনিয়ত বিশ্বের যেখানে যা কিছু ঘটুক নিরপেক্ষ খবর, নির্ভেজাল খবর যেখানে কোনো রাজনৈতিক জল মেশানো থাকে না, যার উপরে কোনো আন্তর্জাতিক রাজনীতি প্রভাব ফেলতে পারে না, সেটা রেডিও তেহরান থেকে পাওয়া যায়। এজন্য রেডিও তেহরানকে আমি ধন্যবাদ জানাচ্ছি। রেডিও তেহরানের আগামীদিনের চলার পথ আরও বেশি সমৃদ্ধশালী হোক এই কামনা করছি’ বলেও মন্তব্য করেন ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক ও ‘ফ্রন্টপেজ অ্যাকাডেমি’র চেয়ারম্যান মুহাম্মাদ কামরুজ্জামান।
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।