উড়িষ্যার সম্বলপুরে হনুমান জয়ন্তীর মিছিলকে কেন্দ্র করে ফের সহিংসতা, কারফিউ জারি
https://parstoday.ir/bn/news/india-i121972-উড়িষ্যার_সম্বলপুরে_হনুমান_জয়ন্তীর_মিছিলকে_কেন্দ্র_করে_ফের_সহিংসতা_কারফিউ_জারি
ভারতে উড়িষ্যার সম্বলপুরে হনুমান জয়ন্তীর মিছিলকে কেন্দ্র করে ফের সহিংসতা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৫, ২০২৩ ১৩:১৫ Asia/Dhaka
  • উড়িষ্যার সম্বলপুরে হনুমান জয়ন্তীর মিছিলকে কেন্দ্র করে ফের সহিংসতা, কারফিউ জারি

ভারতে উড়িষ্যার সম্বলপুরে হনুমান জয়ন্তীর মিছিলকে কেন্দ্র করে ফের সহিংসতা হয়েছে।

গতকাল (শুক্রবার) ওই ঘটনায় বেশ কিছু দোকানে অগ্নিসংযোগের ঘটনা প্রকাশ্যে এসেছে। অন্যদিকে, গত (বুধবার) সহিংসতায় এক নারী পুলিশসহ ১০ পুলিশ সদস্য আহত হওয়ার খবরও পাওয়া গেছে। এর পর সংশ্লিষ্ট এলাকায় শুক্রবার গভীর রাত থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

উড়িষ্যায় হনুমান জয়ন্তী মহাবিশুব সংক্রান্তি হিসেবে পালিত হয়। শুক্রবার উড়িষ্যায় এই বিষয়ে মিছিল বের করা হয়েছিল, কিন্তু এ সময়ে সহিংসতার সৃষ্টি হয়। এর আগে বুধবার মোটরসাইকেল শোভাযাত্রা চ লাকালে সহিংসতার ঘটনায় পুলিশ ৩২ জনকে গ্রেফতার করেছে।

হনুমান জয়ন্তীতে সহিংস ঘটনাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে। সম্বলপুর সাব কালেক্টর শহরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তথ্য পেয়ে ফৌজদারি কার্যবিধির ১৪৪(১) ধারার অধীনে কারফিউ ঘোষণা করেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার ৬টি থানা এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে। কারফিউ চলাকালীন মানুষকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না। তবে সকাল ৮টা থেকে ১০টা এবং বিকেল ৩ টা ৩০ থেকে বিকাল ৫ টা ৩০ পর্যন্ত প্রয়োজনীয় জিনিসপত্র কেনার অনুমতি দেওয়া হয়েছে। চিকিৎসাজনিত জরুরী অবস্থার জন্য, প্রশাসন জেলা সদর হাসপাতালে হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে।

উড়িষ্যার আইনশৃঙ্খলা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেছেন- যা হয়েছে তা নিন্দনীয়,  উড়িষ্যায় আইনশৃঙ্খলা বিপর্যস্ত হয়ে পড়েছে। আমি রাজ্য সরকারকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

সম্বলপুরের কালেক্টর অনন্যা দাস জানান, সহিংসতার বিষয়ে পুলিশ প্রশাসন  তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। প্রশাসন দমকলের ইঞ্জিনের সাহায্যে দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছে। ওই ঘটনায় জড়িত কয়েকজনকে আটকও করা হয়েছে। তিনি আরও বলেন, শহরে ভারী পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও, পশ্চিম উড়িষ্যা শহরের রিং রোড মঙ্গলা মন্দিরের কাছে এক যুবক নিহত হয়েছে। কী কারণে ওই যুবককে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি, এবং নিহতের পরিচয়ও জানা যায়নি।#      

পার্সটুডে/এমএএইচ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।