আইসিইউতে কারারুদ্ধ কাশ্মিরি নেতা ইয়াসিন মালিক: স্বাস্থ্যের মারাত্মক অবনতি
https://parstoday.ir/bn/news/india-i23764-আইসিইউতে_কারারুদ্ধ_কাশ্মিরি_নেতা_ইয়াসিন_মালিক_স্বাস্থ্যের_মারাত্মক_অবনতি
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের কারারুদ্ধ নেতা ইয়াসিন মালিককে ইনসেন্টিভ কেয়ার ইউনিট বা আইসিইউ’তে স্থানান্তর করা হয়েছে। গতকাল স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটার পর জম্মু ‌এবং কাশ্মির লিবারেশন ফ্রন্ট বা জেকেএলএফ'এর নেতাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয় বলে পারিবারিক সূত্র থেকে জানানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৩, ২০১৬ ০৮:৩০ Asia/Dhaka
  • আইসিইউতে কারারুদ্ধ কাশ্মিরি নেতা ইয়াসিন মালিক: স্বাস্থ্যের মারাত্মক অবনতি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের কারারুদ্ধ নেতা ইয়াসিন মালিককে ইনসেন্টিভ কেয়ার ইউনিট বা আইসিইউ’তে স্থানান্তর করা হয়েছে। গতকাল স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটার পর জম্মু ‌এবং কাশ্মির লিবারেশন ফ্রন্ট বা জেকেএলএফ'এর নেতাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয় বলে পারিবারিক সূত্র থেকে জানানো হয়েছে।

পারিবারিক সূত্রের খবর অনুসারে বাম বাহু অবশ হয়ে যাওয়ায় তাকে শ্রীনগরের শেরে কাশ্মির মেডিক্যাল ইন্সটিটিউটের আইসিইউ’তে নিয়ে যাওয়া হয়।

এ দিকে, স্বামীর স্বাস্থ্যের অবনতির কথা শোনা পর  ইয়াসিন মালিকের স্ত্রী মিশাল মালিক সংজ্ঞাহীন হয়ে যান। তাকেও চিকিৎসা দেয়া হচ্ছে।

এর আগে, ইয়াসিন মালিককে জেআইসি হামহামা থেকে শ্রীনগর কারাগারে সরিয়ে আনা হয়। হামহামাতে আটক থাকার সময়ে তাকে নির্জন সেলে আটক রাখা হয়েছিল এবং এতে মালিকের স্বাস্থ্যের অবনতি ঘটে।

জুলাই মাসের ৮ তারিখে ইয়াসিন মালিককে গ্রেফতার করা হয়। তিনি নানা জটিল রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য চিকিৎসকদের উপদেশকে উপেক্ষা করে তাকে নির্জন কারাকক্ষে আটক রাখা হয়েছে।# 

পার্সটুডে/মূসা রেজা/২২