সৌদি এবং রাশিয়াকে টপকে প্রতিরক্ষা ব্যয়ের খাতে ৪র্থ অবস্থানে ভারত
https://parstoday.ir/bn/news/india-i28102-সৌদি_এবং_রাশিয়াকে_টপকে_প্রতিরক্ষা_ব্যয়ের_খাতে_৪র্থ_অবস্থানে_ভারত
ভারত বিশ্বে প্রতিরক্ষা ব্যয়ের খাতে চতুর্থ অবস্থানে চলে এসেছে। ১২৫ কোটি মানুষের দেশটি সৌদি আরব এবং রাশিয়াকে টপকে এ অবস্থানে চলে এসেছে বলে জানিয়েছে প্রতিরক্ষা বিষয়ক সাময়িকী জেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৩, ২০১৬ ০৯:১৩ Asia/Dhaka
  • সৌদি এবং রাশিয়াকে টপকে প্রতিরক্ষা ব্যয়ের খাতে ৪র্থ অবস্থানে ভারত

ভারত বিশ্বে প্রতিরক্ষা ব্যয়ের খাতে চতুর্থ অবস্থানে চলে এসেছে। ১২৫ কোটি মানুষের দেশটি সৌদি আরব এবং রাশিয়াকে টপকে এ অবস্থানে চলে এসেছে বলে জানিয়েছে প্রতিরক্ষা বিষয়ক সাময়িকী জেন।

জেনের ২০১৬ সালের প্রতিরক্ষা বাজেট প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে ভারত প্রতিরক্ষা খাতে ৪৬৬০ কোটি ডলার সমপরিমাণ অর্থ ব্যয় করলেও চলতি বছরে ব্যয় করেছে ৫০৬০ কোটি ডলার।

প্রতিরক্ষা ব্যয়ের খাতে ৬২২০০ কোটি ডলার ব্যয় করে প্রথম অবস্থানে রয়েছে আমেরিকা। অন্যদিকে প্রায় ১৯, ১৭৫ কোটি ডলার ব্যয় করে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। অন্যদিকে তৃতীয় অবস্থানে থাকা ব্রিটেন ব্যয় করেছে ৫৩০০ কোটি ডলার। জেনের পূর্বাভাস অনুযায়ী ২০১৮ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয়ের খাতে ব্রিটেনকে টপকে তৃতীয় অবস্থানে চলে আসবে ভারত।#

পার্সটুডে/মূসা রেজা/১৩