‘সন্ত্রাসবাদ ও পরমাণু হুমকির মুখে স্বল্প মেয়াদে প্রচণ্ড লড়াইয়ের কৌশল নেবে ভারত’
https://parstoday.ir/bn/news/india-i31318-সন্ত্রাসবাদ_ও_পরমাণু_হুমকির_মুখে_স্বল্প_মেয়াদে_প্রচণ্ড_লড়াইয়ের_কৌশল_নেবে_ভারত’
ভারত তার রণনীতি পর্যালোচনা করবে এবং কোল্ড স্টার্ট ওয়ার ডকট্রিন নামে পরিচিত রণনীতি গ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে। নতুন এ নীতির আওতায় সন্ত্রাসবাদ ও পরমাণু হুমকির মুখে প্রতিবেশী দেশ পাকিস্তান এবং চীনের সঙ্গে স্বল্প মেয়াদে প্রচণ্ড লড়াই চালানোর কৌশল নেবে ভারত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৯, ২০১৭ ০৮:৩৪ Asia/Dhaka
  • ‘সন্ত্রাসবাদ ও পরমাণু হুমকির মুখে স্বল্প মেয়াদে প্রচণ্ড লড়াইয়ের কৌশল নেবে ভারত’

ভারত তার রণনীতি পর্যালোচনা করবে এবং কোল্ড স্টার্ট ওয়ার ডকট্রিন নামে পরিচিত রণনীতি গ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে। নতুন এ নীতির আওতায় সন্ত্রাসবাদ ও পরমাণু হুমকির মুখে প্রতিবেশী দেশ পাকিস্তান এবং চীনের সঙ্গে স্বল্প মেয়াদে প্রচণ্ড লড়াই চালানোর কৌশল নেবে ভারত।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পদস্থ এক ভারতীয় সেনা কর্মকর্তা ডিফেন্স নিউজকে বলেছেন, এ রণকৌশল ভারতকে সীমান্ত জুড়ে সেনা এবং সাঁজোয়া বহরকে দ্রুত মোতায়েনের সক্ষমতা দেবে। যুদ্ধ পরমাণু পর্যায়ে পৌঁছানোর আগেই এমনটি করা হবে।

তিনি আরো জানান, নতুন রণকৌশল হিসেবে এ নিয়ে অদূর ভবিষ্যতে ভারতীয় শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাদের মধ্যে আলোচনা হবে।

অবশ্য, ভারতের অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার রাহুল ভোঁসলে বলেছেন, কোল্ড স্টার্ট ডকট্রিনকে কখনোই বাতিল করে নি ভারত। একই রণকৌশলকে কখনো ‘আগাম হামলা’ কখনো ‘আগামী সীমিত অভিযানের’ মতো পৃথক নাম দেয়া হয়েছে। 

অবশ্য, এ রণকৌশল গ্রহণ করা হলে ভারতকে দ্রুত গতি সম্পন্ন বিশেষ ধরণের অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে হবে। পাশাপাশি গোয়েন্দা এবং নজরদারি তৎপরতাকেও ঢেলে সাজাতে হবে বলে আরেক সেনা কর্মকর্তা বলেছেন। 

এ ছাড়া, এ রণকৌশল পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা আরো তুঙ্গে নিয়ে যাবে। এতে পরমাণু যুদ্ধের অবকাশ সৃষ্টি হতে পারে বলেও আশংকা ব্যক্ত করেন ভোঁসলে।#

পার্সটুডে/মূসা রেজা/১৯