সমাজবাদী পার্টি এবং কংগ্রেস দেশকে লুট করেছে: দাবি মোদির
https://parstoday.ir/bn/news/india-i33254-সমাজবাদী_পার্টি_এবং_কংগ্রেস_দেশকে_লুট_করেছে_দাবি_মোদির
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বলেছেন, ‘সমাজবাদী পার্টি (সপা) লুট করেছে উত্তর প্রদেশকে এবং কংগ্রেস দেশকে লুট করেছে। এখন এই দুটো দল একসঙ্গে উত্তর প্রদেশকে লুট করার পরিকল্পনা করেছে। তিনি আজ (সোমবার) উত্তর প্রদেশে এক নির্বাচনি সমাবেশে এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২০, ২০১৭ ১২:১৯ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র দাবি   সমাজবাদী পার্টি এবং কংগ্রেস দেশকে লুট করছে
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র দাবি সমাজবাদী পার্টি এবং কংগ্রেস দেশকে লুট করছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বলেছেন, ‘সমাজবাদী পার্টি (সপা) লুট করেছে উত্তর প্রদেশকে এবং কংগ্রেস দেশকে লুট করেছে। এখন এই দুটো দল একসঙ্গে উত্তর প্রদেশকে লুট করার পরিকল্পনা করেছে। তিনি আজ (সোমবার) উত্তর প্রদেশে এক নির্বাচনি সমাবেশে এ মন্তব্য করেন।

তিনি বলেন,‘সপা বিভিন্ন প্রকল্পের নামে রাজ্যের মানুষকে ধোঁকা দিয়েছে। সরকারের কাজ মানুষকে পরিষেবা দেয়া কিন্তু সপা সরকার রাজ্যের জন্য কিছুই করেনি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সপা এবং বসপা (বহুজন সমাজ পার্টি) আগে এক অন্যের ঘোর বিরোধী ছিল। কিন্তু যখন আমি নোট বাতিলের ঘোষণা দিয়েছি তখন থেকে দুটি দলই একই ভাষায় কথা বলতে শুরু করেছে।’ বসপাকে তিনি বহুজন সমাজ পার্টির পরিবর্তে ‘বহেনজি সম্পত্তি পার্টি’ বলে মন্তব্য করেন।  

তিনি বলেন, ‘সরকার লুটেরাদের জন্য নয়, দরিদ্র এবং কৃষকদের জন্য হওয়া উচিত। এখানকার থানাগুলো সপা’র কার্যালয়ে পরিণত হয়েছে। থানাকে থানা থাকতে দিয়ে অপরাধীদের গ্রেফতার করা উচিত। মা-বোনেদের নিরাপত্তা প্রয়োজন। শক্তিশালী মানুষজন অবৈধভাবে লোকেদের জমি দখল করছে। বিজেপি প্রতিশ্রুতি দিচ্ছে রাজ্যে সরকার গঠন হওয়ার পরে ওইসব জমিকে মুক্ত করে দেয়া হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার গড়ার প্রথম মিটিংয়েই কৃষকদের ঋণ মওকুফ করার জন্য সিদ্ধান্ত নেয়া হবে। কৃষকদের অধিকার পাওয়া উচিত।’

‘বর্তমান সময়ে বুন্দেলখন্ডের কৃষকরা সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। এজন্য রাজ্যে বিজেপি সরকার গঠন হওয়ার পরে প্রথম বৈঠকেই কৃষকদের ঋণ মওকুফ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হবে’ বলেও প্রধানমন্ত্রী আজ প্রতিশ্রুতি দেন। #

পার্সটুডে/এমএএইচ/জিএআর/২০