কাশ্মিরে শিশু গণধর্ষণ মামলায় আসামিপক্ষের আইনজীবী সরকারি পদে!
https://parstoday.ir/bn/news/india-i60185-কাশ্মিরে_শিশু_গণধর্ষণ_মামলায়_আসামিপক্ষের_আইনজীবী_সরকারি_পদে!
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কঠয়াতে এক শিশুকে গণধর্ষণ ও হত্যা মামলায় প্রধান অভিযুক্তপক্ষের আইনজীবী অসীম সাহানিকে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল পদে বসিয়েছে সরকার। জম্মু-কাশ্মির সরকারের এক আদেশে ওই তথ্য জানানো হয়েছে।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ১৯, ২০১৮ ১৫:২৫ Asia/Dhaka
  • কাশ্মিরে শিশু গণধর্ষণ মামলায় আসামিপক্ষের আইনজীবী সরকারি পদে!

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কঠয়াতে এক শিশুকে গণধর্ষণ ও হত্যা মামলায় প্রধান অভিযুক্তপক্ষের আইনজীবী অসীম সাহানিকে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল পদে বসিয়েছে সরকার। জম্মু-কাশ্মির সরকারের এক আদেশে ওই তথ্য জানানো হয়েছে।  

রাজ্যটিতে মেহবুবা মুফতির নেতৃত্বাধীন পিডিপি-বিজেপি জোট সরকার ভেঙে যাওয়ার পরে সেখানে বর্তমানে গভর্নরের শাসন রয়েছে।

অসীম সাহানির দাবি, তিনি অভিযুক্তপক্ষের হয়ে সাফাই দেয়া ৫১ আইজীবীর মধ্যে একজন ছিলেন। কিন্তু এখন সরকারের বিরুদ্ধে কোনো মামলা লড়ছেন না এবং কঠুয়া গণধর্ষণ মামলায় নিজের ওকালাতনামাও প্রত্যাহার করে নিয়েছেন।

ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি

ওই ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করে অল ইন্ডিয়া মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, ‘কঠুয়াতে মুসলিম বকরওয়াল সম্প্রদায়ের আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার প্রধান অভিযুক্তের আইনজীবী অসীম সাহানিকে জম্মু-কাশ্মির সরকার অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিয়োগ করেছে। প্রধানমন্ত্রীর ‘বেটি বাঁচাও’ (কন্যা শিশু রক্ষা), ট্রিপল তালাক ও নারী অধিকার সংক্রান্ত সমস্ত প্রতিশ্রুতি মিথ্যা।’

প্রসঙ্গত, গত ১০ জানুয়ারিতে জম্মু-কাশ্মিরের কঠুয়ার একটি মন্দিরের মধ্যে ৮ বছরের শিশু আসিফাকে দুর্বৃত্তরা আটকে রেখে সাতদিন ধরে গণধর্ষণ করে বলে অভিযোগ। পরে স্থায়ীয় এক জঙ্গল থেকে তার লাশ উদ্ধার হয়। প্রায় তিন মাস পর ওই ঘটনা প্রকাশ্যে আসে। এ নিয়ে গোটা দেশজুড়ে সেসময় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় বয়ে যায়। ওই ঘটনায় ৪ পুলিশসহ ৮ জন গ্রেফতার হয়।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৯