কাশ্মিরে পুলিশ-জনতা সংঘর্ষ: কাঁদানে গ্যাস নিক্ষেপ
https://parstoday.ir/bn/news/india-i63604-কাশ্মিরে_পুলিশ_জনতা_সংঘর্ষ_কাঁদানে_গ্যাস_নিক্ষেপ
ভারতীয় জম্মু-কাশ্মিরে প্রতিবাদী জনতা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। মাথায় পাথরের আঘাত পাওয়ায় ওই পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ (শনিবার) সকালে দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলায় বোনা মুররান এলাকায় উভয়পক্ষের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ১৮, ২০১৮ ১০:৫৪ Asia/Dhaka
  • কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষ
    কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষ

ভারতীয় জম্মু-কাশ্মিরে প্রতিবাদী জনতা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। মাথায় পাথরের আঘাত পাওয়ায় ওই পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ (শনিবার) সকালে দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলায় বোনা মুররান এলাকায় উভয়পক্ষের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

আজ পুলিশের একটি দলকে লক্ষ্য করে সেখানকার প্রতিবাদী তরুণরা পাথর নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। এসময় জনতার পাথরের আঘাতে শাহেনশাহ নামে এক পুলিশ সদস্য আহত হলে তাকে দ্রুত জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি পুলিশের গাড়ি চালকের দায়িত্বে ছিলেন।

পুলিশ মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে।

অন্যদিকে, আজ ভোরে দক্ষিণ কাশ্মিরের সোপিয়ান জেলায় চিত্রাগামে ন্যাশনাল কনফারেন্সের নেতা ও সাবেক বিধায়ক শওকত আহমদ গণির বাসভবন চত্বরে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন পুলিশের উপরে সন্দেহভাজন অজ্ঞাত গেরিলা  গুলিবর্ষণ করলে চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশের পক্ষ থেকে পাল্টা গুলিবর্ষণ করলে হামলাকারী গেরিলা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ন্যাশনাল কনফারেন্সের নেতা  শওকত আহমদ গণি অবশ্য সেসময় বাসায় ছিলেন না।

আজ ভোর সাড়ে চারটা নাগাদ ওই ঘটনায় উভয়পক্ষের মধ্যে কমপক্ষে ২০ মিনিট ধরে গুলি বিনিময় হয়। হামলার মধ্যদিয়ে বন্দুক ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল বলে কর্মকর্তারা মনে করছেন। গুলিবর্ষণে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীর সন্ধানে তল্লাশি চালাচ্ছে। #

পার্সটুডে/এমএএইচ/এআর/১৮

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন