কাশ্মিরে গেরিলা হামলায় ২ পুলিশ সদস্য ও ১ বিজেপি কর্মী নিহত
https://parstoday.ir/bn/news/india-i63697-কাশ্মিরে_গেরিলা_হামলায়_২_পুলিশ_সদস্য_ও_১_বিজেপি_কর্মী_নিহত
জম্মু-কাশ্মিরে পৃথক গেরিলা  গেরিলা হামলায়  দুই পুলিশ সদস্য নিহত  হয়েছেন। আজ (বুধবার) দক্ষিণ কাশ্মিরের কুলগাম জেলায় অজ্ঞাত গেরিলার গুলিতে ফৈয়াজ আহমদ শাহ নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এছাড়া পুলওয়ামা জেলায় অজ্ঞাত বন্দুকধারী গেরিলার গুলিতে মুহাম্মদ ইয়াকুব নামে এক পুলিশ কনস্টেবল নিহত হন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ২২, ২০১৮ ০৬:০২ Asia/Dhaka
  • সাবির আহমদ ভাট
    সাবির আহমদ ভাট

জম্মু-কাশ্মিরে পৃথক গেরিলা  গেরিলা হামলায়  দুই পুলিশ সদস্য নিহত  হয়েছেন। আজ (বুধবার) দক্ষিণ কাশ্মিরের কুলগাম জেলায় অজ্ঞাত গেরিলার গুলিতে ফৈয়াজ আহমদ শাহ নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এছাড়া পুলওয়ামা জেলায় অজ্ঞাত বন্দুকধারী গেরিলার গুলিতে মুহাম্মদ ইয়াকুব নামে এক পুলিশ কনস্টেবল নিহত হন।

অন্যদিকে, আজ অজ্ঞাত গেরিলাদের গুলিতে এক বিজেপি কর্মী নিহত হয়েছেন। পুলওয়ামার বাসিন্দা সাবির আহমদ ভাট নামে ওই ব্যক্তি গুলিতে নিহত হন।

গতকাল (মঙ্গলবার) দিবাগত রাত আড়াইটার সময় অজ্ঞাত গেরিলারা সাবির আহমেদকে তার বাসায় ঢুকে গুলি করে হত্যা করে। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাদের সন্ধানে সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি অভিযান চলছে। নিরাপত্তা বাহিনী নিহতের লাশ নিজেদের হেফাজতে নিয়েছে।

গত বছরেও কাশ্মির উপত্যকায় গওহর হুসেন ভাট নামে এক বিজেপি নেতাকে অজ্ঞাত গেরিলারা হত্যা করেছিল। দক্ষিণ কাশ্মিরের সোপিয়ান জেলার বাসিন্দা গওহর হুসেনকে সেসময় গেরিলারা গলা কেটে হত্যা করেছিল।        

গত ১৮ আগস্ট সোপিয়ান জেলায় অজ্ঞাত গেরিলারা ন্যাশনাল কনফারেন্সের নেতা ও বিধায়ক শওকত হুসেনের বাসায় হামলা চালিয়েছিল। ওই নেতার নিরাপত্তার জন্য মোতায়েন থাকা তার বাসার বাইরে পুলিশ পোষ্টে গেরিলারা গুলিবর্ষণ করে।

একইভাবে গত ১৭ আগস্ট কুপওয়াড়া জেলায় অজ্ঞাত গেরিলাদের সঙ্গে বন্দুকযুদ্ধে সেনাবাহিনীর এক জওয়ান নিহত হয়েছিলেন। হান্দওয়াড়া এলাকার একটি গ্রামে গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে নিরাপত্তা বাহিনী সেখানে তল্লাশি অভিযান চালায়। এসময় অজ্ঞাত গেরিলারা গুলিবর্ষণ করলে রামবাবু সহায় নামে এক সেনা সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি মারা যান।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২২    

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন