জম্মু-কাশ্মিরে ভারতীয় হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলটসহ নিহত ৭ (ভিডিওসহ)
-
মিগ-২১ যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের মধ্যে জম্মু-কাশ্মিরে ভারতীয় বিমানবাহিনীর একটি পণ্যবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ (বুধবার) সকালের ওই ঘটনায় দুই পাইলটসহ সাতজন নিহত হয়েছে। এ নিয়ে বিভিন্ন ঘটনায় গত ২০ দিনে ৫ টি বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটল।
পুলিশ সূত্রকে উদ্ধৃত করে গণমাধ্যমে প্রকাশ, নিহতদের মধ্যে দুই পাইলটসহ ৬ জনই বিমানবাহিনীর কর্মকর্তা। এছাড়া কিফায়েত গণি নামে স্থানীয় এক বেসামরিক ব্যক্তিও ওই দুর্ঘটনায় নিহত হয়েছেন।
জানা গেছে, পণ্যবাহী কপ্টার ‘এমআই-১৭’ শ্রীনগর বিমানবন্দর থেকে উড়েছিল। এটি জম্মু-কাশ্মিরের বাডগামে একটি জমিতে গিয়ে ধ্বংস হলে তাতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ওই ঘটনায় শ্রীনগর বিমানবন্দরে যাত্রীদের যাতায়াত বন্ধ রাখা হয়েছে। যাত্রী বিমানগুলোকে সাময়িকভাবে অমৃতসরের দিকে ঘুরিয়ে দেয়া হয়েছে।
ঠিক কী কারণে হেলিকপ্টারটি ভেঙে পড়ল তার কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট না হলেও গণমাধ্যমের একটি সূত্র বলছে, কপ্টারটি টহলদারি চালানোর সময় বিধ্বস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হেলিকপ্টারটি নীচে নামার সময় কিছুক্ষণের মধ্যে জোরালো আওয়াজ হয় এবং তাঁর পরেই সেটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছেছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৭
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন