‘পাকিস্তান সীমান্তে নতুন করে বিমান হামলার পরিকল্পনা ভারতের নেই'
https://parstoday.ir/bn/news/india-i68518-পাকিস্তান_সীমান্তে_নতুন_করে_বিমান_হামলার_পরিকল্পনা_ভারতের_নেই'
পাকিস্তান সীমান্তে ভারতের নতুন করে বিমান হামলার পরিকল্পনা নেই। এ ছাড়া কাশ্মির অঞ্চলে বিরাজমান উত্তেজনা ক্রমেই স্থিতিশীল হয়ে আসছে বলে রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত শ্রী ডি. বালা ভেনকাটেশ ভার্মা এক সাক্ষাৎকারে আশাবাদ ব্যক্ত করেছেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মার্চ ০২, ২০১৯ ২০:০৬ Asia/Dhaka
  • ‘পাকিস্তান সীমান্তে নতুন করে বিমান হামলার পরিকল্পনা ভারতের নেই'

পাকিস্তান সীমান্তে ভারতের নতুন করে বিমান হামলার পরিকল্পনা নেই। এ ছাড়া কাশ্মির অঞ্চলে বিরাজমান উত্তেজনা ক্রমেই স্থিতিশীল হয়ে আসছে বলে রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত শ্রী ডি. বালা ভেনকাটেশ ভার্মা এক সাক্ষাৎকারে আশাবাদ ব্যক্ত করেছেন।

তিনি বলেন, ভারত পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে উত্তেজনা বাড়ানোর কোনো আগ্রহ দেশটির নেই। তিনি আরো দাবি করেন, সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পাকিস্তানের লড়াই করাই হলো এ অঞ্চলে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার সেরা পন্থা।

উইং কমান্ডার অভিনন্দন বর্তমান

পাক-ভারত সাম্প্রতিক উত্তেজনা নিরসনে রাশিয়া দ্ব্যর্থহীন ভূমিকা নিয়েছে বলেও জানান তিনি।

পাকিস্তানের আটক ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দেয়ার একদিন পরই তার এ সাক্ষাৎকার প্রকাশিত হলো। বিমান যুদ্ধে মিগ-২১ বিধ্বস্ত হওয়ার পর তাকে পাক নিয়ন্ত্রিত আজাদ কাশ্মির থেকে আটক করা হয়। অবশ্য, আটকের ৬০ ঘণ্টার কম সময়ের মধ্যে তাকে ছেড়ে দেয়া হয়। এর আগে, শুভেচ্ছার নিদর্শন স্বরূপ তাকে ছেড়ে দেয়া হবে বলে পাক সংসদে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান।#

পার্সটুডে/মূসা রেজা/২