জম্মু-কাশ্মিরে গ্রেনেড হামলায় নিহত ১, আহত ৩২
https://parstoday.ir/bn/news/india-i68657-জম্মু_কাশ্মিরে_গ্রেনেড_হামলায়_নিহত_১_আহত_৩২
ভারত জুম্মু-কাশ্মির রাজ্যের জম্মু বাস স্ট্যান্ডে গ্রেনেড হামলায় মুহাম্মদ শারিক (১৭) নামে এক কিশোর নিহত ও কমপক্ষে ৩২ জন আহত হয়েছেন। নিহত ওই কিশোর উত্তরাখণ্ডের  হরিদ্বারের বাসিন্দা। গত বছরের মে মাস থেকে এ নিয়ে তৃতীয়বার ওই বাস স্ট্যান্ডে গ্রেনেড হামলার ঘটনা ঘটল।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ০৭, ২০১৯ ১৬:১৫ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মিরে গ্রেনেড হামলায় নিহত ১, আহত ৩২

ভারত জুম্মু-কাশ্মির রাজ্যের জম্মু বাস স্ট্যান্ডে গ্রেনেড হামলায় মুহাম্মদ শারিক (১৭) নামে এক কিশোর নিহত ও কমপক্ষে ৩২ জন আহত হয়েছেন। নিহত ওই কিশোর উত্তরাখণ্ডের  হরিদ্বারের বাসিন্দা। গত বছরের মে মাস থেকে এ নিয়ে তৃতীয়বার ওই বাস স্ট্যান্ডে গ্রেনেড হামলার ঘটনা ঘটল।

আজ (বৃহস্পতিবার) দুপুরে জনবহুল এক বাস স্টান্ডে ওই গ্রেনেড হামলা হলে সংশ্লিষ্ট এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে এদেরমধ্যে এক কিশোর মারা গেছে। এক কর্মকর্তা বলেন, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে ১১ জন কাশ্মিরের বাসিন্দাসহ বিহার, ছত্তিসগড় ও হরিয়ানার বাসিন্দা রয়েছেন।

ওই ঘটনার খবর পাওয়ামাত্র পুলিশ ও নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে।

পুলিশের মহানির্দেশক দিলবাগ সিং সংবাদ সংস্থাকে বলেন, গ্রেনেড নিক্ষেপকারী এক তরুণকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই ঘটনায় একজন নিহত এবং ত্রিশেরও বেশি মানুষ আহত হয়েছে।

কাশ্মিরের যৌথ প্রতিরোধ নেতৃত্ব নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপরে হামলার তীব্র নিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবারের উদ্দেশ্যে গভীর সমবেদনা প্রকাশ ও সহানুভূতি জ্ঞাপন করেছেন। তাঁরা ওই ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।  

গভর্নর সত্যপাল মালিক ওই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। গভর্নরের পক্ষ থেকে নিহতের পরিবারকে পাঁচ লাখ ও আহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়ার কথা ঘোষণা করা হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৭