কাশ্মির সীমান্তে পাক বাহিনীর গুলিতে বিএসএফ কর্মকর্তাসহ নিহত ২
https://parstoday.ir/bn/news/india-i69285-কাশ্মির_সীমান্তে_পাক_বাহিনীর_গুলিতে_বিএসএফ_কর্মকর্তাসহ_নিহত_২
জম্মু-কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানি বাহিনীর মধ্যে তীব্র গোলাগুলি বিনিময়ের সময় বিএসএফের এক কর্মকর্তা ও এক শিশু নিহত হয়েছে। এছাড়া ৪ জওয়ানসহ কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ বেসামরিক ব্যক্তি রয়েছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ০১, ২০১৯ ১৪:০৫ Asia/Dhaka
  • কাশ্মির সীমান্তে পাক বাহিনীর গুলিতে বিএসএফ কর্মকর্তাসহ নিহত ২

জম্মু-কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানি বাহিনীর মধ্যে তীব্র গোলাগুলি বিনিময়ের সময় বিএসএফের এক কর্মকর্তা ও এক শিশু নিহত হয়েছে। এছাড়া ৪ জওয়ানসহ কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ বেসামরিক ব্যক্তি রয়েছেন।

আজ সোমবার) পুঞ্চে ভারত-পাক সেনাবাহিনীর মধ্যে তুমুল গোলাগুলি বিনিময় হয়। বিএসএফের এক কর্মকর্তা বলেন, নিয়ন্ত্রণরেখা বরাবর পুঞ্চ জেলায় পাকিস্তানি সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণ করে।

গণমাধ্যমের একটি সূত্র বলছে, নিয়ন্ত্রণরেখা বরাবর, মানকোট ও কৃষ্ণাঘাঁটি সেক্টরে ভারত ও পাকিস্তানি বাহিনীর মধ্যে গুলি ও শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এদিকে আজ অন্য একটি ঘটনায় জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে চার জন নিহত ও নিরাপত্তা বাহিনীর চার সদস্য আহত হয়েছেন। আজ (সোমবার) দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলার লসসিপোরা এলাকায় নিহত তৌসিফ আহমদ ইতু,  জাফর আহমদ পল, আকিব আহমেদ কুমার ও মহম্মদ শফি ভাটের বাড়ি কাশ্মিরের পুলওয়ামা ও সোপিয়ানে।

জম্মু-কাশ্মির পুলিশের দাবি, নিহতরা সন্ত্রাসী সংগঠন হিজবুল মুজাহিদীন ও লস্কর-ই-তাইয়্যেবার সদস্য।

পুলিশের এক মুখপাত্র বলেন, বিশ্বস্তসূত্রে খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকায় ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু হলে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় নিরাপত্তা বাহিনী পাল্টা গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। সংঘর্ষে তিন সেনা জওয়ান ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে পুলিশের এক মুখপাত্র জানান।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১