আগামীদিন বাংলাই দিল্লিতে সরকার গঠন করবে: মমতা
https://parstoday.ir/bn/news/india-i69407-আগামীদিন_বাংলাই_দিল্লিতে_সরকার_গঠন_করবে_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘চাওয়ালা থেকে চৌকিদার’ বলে কটাক্ষ করার পাশাপাশি তাঁকে 'মিথ্যবাদী' বলে অভিহিত করেছেন। লোকসভা নির্বাচন উপলক্ষে গতকাল (রোববার) আলিপুরদুয়ারের ফালাকাটাতে দলীয় এক সমাবেশে তিনি এ সংক্রান্ত মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ০৮, ২০১৯ ১০:০০ Asia/Dhaka
  • মমতা বন্দ্যোপাধ্যায়
    মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘চাওয়ালা থেকে চৌকিদার’ বলে কটাক্ষ করার পাশাপাশি তাঁকে 'মিথ্যবাদী' বলে অভিহিত করেছেন। লোকসভা নির্বাচন উপলক্ষে গতকাল (রোববার) আলিপুরদুয়ারের ফালাকাটাতে দলীয় এক সমাবেশে তিনি এ সংক্রান্ত মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বলেন, পাঁচ বছর আগে নিজেকে চাওয়ালা বলেছিল। এখন চাওয়ালা থেকে চৌকিদারে বদলে গেছে! জনতা বলছে চৌকিদার চোর হ্যায়। আমি বলছি চৌকিদার ঝুটা হ্যায়। চৌকিদার লুটেরা হ্যায়।’

তিনি বলেন, আগামীদিন বাংলাই দিল্লিতে সরকার গঠন করবে। বাংলাই ভারতকে পথ দেখাবে।

মমতা বিজেপির উদ্দেশ্যে বলেন, ‘বাংলা তোমাদের হিংসা ও দাঙ্গার সংস্কৃতিতে বিশ্বাসী নয়। তোমরা মানুষ হত্যা করো। আমরা জীবন দিই, রক্ত দিই। আমরা জীবন দেয়ার জন্য তৈরি থাকি, কিন্তু দাঙ্গা সমর্থন করি না।’

জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধনী বিল প্রসঙ্গে মমতা বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, ‘আজও অসমে নারী ও শিশুদের ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছে। অসমে এনআরসি থেকে ২২ লাখ হিন্দু, ২০ লাখ মুসলিম, গোর্খা ও বিহারীদের নাম বাদ দেয়া হয়েছে। বাংলায় এনআরসি হবে না। আমরা নাগরিক সংশোধনী বিল মানব না।’

বিজেপি দেশটাকে ভাগ করে দিয়েছে। প্রধানমন্ত্রী পাঁচ বছর বিদেশ ঘুরে বেড়িয়ে নির্বাচনের আগে চৌকিদার সেজেছেন বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৮