লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বিক্ষিপ্ত সহিংসতা, সেলিমের গাড়ি ভাঙচুর
https://parstoday.ir/bn/news/india-i69663-লোকসভা_নির্বাচনের_দ্বিতীয়_দফায়_বিক্ষিপ্ত_সহিংসতা_সেলিমের_গাড়ি_ভাঙচুর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বিক্ষিপ্ত সহিংসতা হয়েছে। আজ (বৃহস্পতিবার) ১৩ রাজ্যের ৯৫ আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিন ৯৭ আসনে নির্বাচন হওয়ার কথা থাকলেও ২ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ৯৭ আসনের জন্য মোট ১ হাজার ৬৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ১৮, ২০১৯ ১১:৩৯ Asia/Dhaka
  • সিপিএম প্রার্থী মুহাম্মদ সেলিমের গাড়ি ভাঙচুর
    সিপিএম প্রার্থী মুহাম্মদ সেলিমের গাড়ি ভাঙচুর

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বিক্ষিপ্ত সহিংসতা হয়েছে। আজ (বৃহস্পতিবার) ১৩ রাজ্যের ৯৫ আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিন ৯৭ আসনে নির্বাচন হওয়ার কথা থাকলেও ২ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ৯৭ আসনের জন্য মোট ১ হাজার ৬৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পশ্চিমবঙ্গে আজ দার্জিলিং, রায়গঞ্জ ও জলপাইগুড়িতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ দার্জিলিং কেন্দ্রের চোপড়ায় তৃণমূলের বিরুদ্ধে ভোট প্রদানে বাধা দেয়ার অভিযোগ উঠলে গোলযোগ ও উত্তেজনার সৃষ্টি হয়। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য ওই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এদিন তৃণমূল আশ্রিত বহিরাগতরা ওই কেন্দ্রের একাধিক বুথের দখল নেয় বলে অভিযোগ। তারা ভোটারদের ভোটদানে বাধা দেয়ার পাশাপাশি মারধরও করেছে বলে গ্রামবাসীদের অভিযোগ। পুলিশ পর্যবেক্ষককে অভিযোগ জানিয়ে কাজ না হওয়ায় এদিন গ্রামবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশকে এসময় লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে হয়।

ভোটারদের দীর্ঘ সারি

এদিকে, গোয়ালপোখরের কাটা ফুলবাড়িতে ভোটদানে বাধা দেয়ার খবর সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যম কর্মীরা আক্রান্ত হয়েছেন। এক সাংবাদিককে মারধর করলে তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতরভাবে আহত হন।

গোয়ালপোখরের কাটা ফুলবাড়িতে ভোটদানে ভোটারদের বাধা দেয়ার খবর পেয়ে খবর সংগ্রহে করতে যান সাংবাদিকরা। এসময় এক সাংবাদিককে বেধড়ক মারধর করা হয়। নির্বাচন কমিশন ওই ঘটনার রিপোর্ট চেয়ে জেলাপ্রশাসনকে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে।

এদিন রায়গঞ্জের ইসলামপুরে সিপিএম প্রার্থী মুহাম্মদ সেলিম আক্রান্ত হন। ইসলামপুরের পাটাগড়ায় ভুয়ো ভোট পড়ার খবর পেয়ে তিনি সেখানে গেলে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। মুহাম্মদ সেলিম অক্ষত রয়েছেন। এলাকায় কেন্দ্রীয় বাহিনী গেছে।

এদিকে, এসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) সূত্রে প্রকাশ, দ্বিতীয় দফার প্রার্থীদের মধ্যে ২৫১ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা (১৬ শতাংশ), ১৬৭ জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে (১১ শতাংশ)। প্রার্থীদের ৪২৩ জন (২৭ শতাংশ) কোটিপতি।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৮