বিজেপি ৫ বছর ক্ষমতায় থেকে কোনো কাজ করেনি, শুধু দাঙ্গা করেছে: মমতা
https://parstoday.ir/bn/news/india-i70184-বিজেপি_৫_বছর_ক্ষমতায়_থেকে_কোনো_কাজ_করেনি_শুধু_দাঙ্গা_করেছে_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দিল্লিতে ৫ বছর বিজেপি ক্ষমতায় থেকে কোনো কাজ করেনি, শুধু দাঙ্গা করেছে।মানুষের মধ্যে ভাগাভাগি করেছে, মানুষের ওপর অত্যাচার করেছে আর মানুষ হত্যা করেছে। মমতা আজ (মঙ্গলবার) বাঁকুড়ার রাণীবাঁধে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৭, ২০১৯ ১৩:৩৯ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দিল্লিতে ৫ বছর বিজেপি ক্ষমতায় থেকে কোনো কাজ করেনি, শুধু দাঙ্গা করেছে।মানুষের মধ্যে ভাগাভাগি করেছে, মানুষের ওপর অত্যাচার করেছে আর মানুষ হত্যা করেছে। মমতা আজ (মঙ্গলবার) বাঁকুড়ার রাণীবাঁধে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি মানুষকে খাবার-পোশাক-আশ্রয় কিছুই দেয়নি। উনি শুধু মানুষকে বেকার বানিয়েছেন। উনি আগে ছিলেন চা-ওয়ালা, পুরো মিথ্যে কথা। উনি কোনোদিন চা-ওয়ালা ছিলেন না। আর এখন হয়েছেন ‘চৌকিদার’। ৫ বছর বিদেশে ঘুরে বেড়িয়েছেন, সবাইকে ধমকেছেন আর চমকেছেন আর ওনার ক্যাডাররা ডাণ্ডা, গদা আর তলোয়ার নিয়ে বেরিয়েছেন।’

মমতা আজ পুরুলিয়ার সাঁতুড়িতে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে বলেন, পাঁচ বছর ক্ষমতায় থেকে একটা রাম মন্দির করতে পেরেছ? রামের নামে স্লোগান দিয়ে বেড়াও। তুমি তো রাবণের শক্তি, দুর্যোধন-দুঃশাসনের শক্তি। ঘরে ঘরে দাঙ্গা বাধাও। অসমে কী করেছ? আমাকে শেখাচ্ছ? বাঙালি-বাঙালিতে যুদ্ধ বাধিয়ে দিয়েছ। ২২ লাখ হিন্দু বাঙালির নাম এনআরসি থেকে বাদ দিয়ে দিয়েছ। দাঁড় করিয়ে গুলি করে মেরেছ।’ বাংলায় বিজেপি লাড্ডু পাবে বলেও মমতা এদিন বিজেপিকে কটাক্ষ করেন।#

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/৭