রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার সিদ্ধান্তে ভারতের ওপর ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র
https://parstoday.ir/bn/news/india-i70842-রুশ_ক্ষেপণাস্ত্র_প্রতিরক্ষা_ব্যবস্থা_এস_৪০০_কেনার_সিদ্ধান্তে_ভারতের_ওপর_ক্ষুব্ধ_যুক্তরাষ্ট্র
ভারত রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার সিদ্ধান্ত নেয়ায় নয়াদিল্লির ওপর ক্ষুব্ধ হয়েছে ওয়াশিংটন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ৩১, ২০১৯ ১৪:৪৮ Asia/Dhaka
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
    এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

ভারত রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার সিদ্ধান্ত নেয়ায় নয়াদিল্লির ওপর ক্ষুব্ধ হয়েছে ওয়াশিংটন।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বলেছে, ভারত রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার যে সিদ্ধান্ত নিয়েছে তা মার্কিন নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। এই সিদ্ধান্ত ভবিষ্যতে নয়াদিল্লি-ওয়াশিংটনের মধ্যে উন্নত প্রযুক্তি সহযোগিতার ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে।

২০১৮ সালে ভারত রাশিয়ার কাছ থেকে  ৫২০ কোটি ডলার মূল্যের ৫টি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ব্যাপারে চুক্তি করেছিল।

মার্কিন বিরোধিতার মুখেই নয়াদিল্লি রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তিটি স্বাক্ষর করেছিল।

পার্সটুডে/নাসির মাহমুদ/৩১