বিহারে মৃত শিশুর সংখ্যা বেড়েই চলেছে, গ্রাম ছাড়ছেন বাসিন্দারা
https://parstoday.ir/bn/news/india-i71338-বিহারে_মৃত_শিশুর_সংখ্যা_বেড়েই_চলেছে_গ্রাম_ছাড়ছেন_বাসিন্দারা
ভারতের বিহারের মুজাফফরপুর ও সন্নিহিত এলাকায় এনসেফেলাইটিসে মৃত শিশুর সংখ্যা একনাগাড়ে বেড়ে চলায় সংশ্লিষ্ট এলাকার গ্রাম থেকে বাসিন্দারা অন্যত্র চলে যাচ্ছেন। মুজাফফরজেলায় এ পর্যন্ত ১১৩ টি শিশুর মৃত্যু হয়েছে। গণমাধ্যমের বিভিন্ন সূত্রে গোটা বিহারে মৃতের সংখ্যা ১৩০ ছাড়িয়ে গেছে বলে জানানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৯, ২০১৯ ১৫:২৩ Asia/Dhaka
  • বিহারে মৃত শিশুর সংখ্যা বেড়েই চলেছে, গ্রাম ছাড়ছেন বাসিন্দারা

ভারতের বিহারের মুজাফফরপুর ও সন্নিহিত এলাকায় এনসেফেলাইটিসে মৃত শিশুর সংখ্যা একনাগাড়ে বেড়ে চলায় সংশ্লিষ্ট এলাকার গ্রাম থেকে বাসিন্দারা অন্যত্র চলে যাচ্ছেন। মুজাফফরজেলায় এ পর্যন্ত ১১৩ টি শিশুর মৃত্যু হয়েছে। গণমাধ্যমের বিভিন্ন সূত্রে গোটা বিহারে মৃতের সংখ্যা ১৩০ ছাড়িয়ে গেছে বলে জানানো হয়েছে।

আজ (বুধবার) ‘আজতক’ টিভি চ্যানেল সূত্রে প্রকাশ, মানুষজনের মধ্যে এতটাই ভয়ের সৃষ্টি হয়েছে যে তারা আতঙ্কে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। বাবা-মায়েদের ভয় যে তাঁদের সন্তানরা যাতে ওই রোগের শিকার না হয়। বিহারের মুজাফফরপুর ছাড়া বৈশালির কয়েকটি গ্রাম থেকে মানুষজন পালিয়ে যাচ্ছেন।

বৈশালি জেলার ভগবানপুর ব্লকের হরবংশপুর গ্রামে এনসেফেলাইটিসে ৬ টি শিশুর মৃত্যু হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, এনসেফেলাইটিস মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেয়া হচ্ছে না। এখানকার মানুষজন তাদের পরিবারের সদস্যদের অন্য গ্রামে পাঠিয়ে দিচ্ছে যাতে ওই রোগের শিকার না হয়। অসুবিধার জন্য কিছু লোক গ্রাম ছাড়তে পারছেন না। হরবংশপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ আগে থেকে তাদেরকে ওই রোগ সম্পর্কে জানানো হয়নি। যখন ঘটনা ঘটা শুরু হয়েছে তখনই অঙ্গনওয়াড়ির সেবিকারা ওই রোগ থেকে বাঁচার উপায় সম্পর্কে বলতে এসেছিলেন।    

এদিকে, এনসেফেলাইটিসে মৃত্যুর ঘটনায় ব্যর্থতার অভিযোগে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধনের পাশাপাশি বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মনোহর প্রতাপ ও সম্প্রীত সিং আজমানির পক্ষ থেকে দায়ের করা ওই মামলা আগামী ২৬ জুন আদালতে উঠবে।#   

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৯ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।