যে কারণে পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বন্ধ
-
পেট্রাপোল সীমান্তে কমপক্ষে দেড় হাজার ট্রাক দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়েছে
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্যবাহী ট্রাকের যাতায়াত বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। এরফলে কয়েক কোটি টাকার পচনশীল পণ্যবাহী ট্রাক পেট্রাপোল সীমান্তে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে ঢোকার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়েছে। গতকাল (মঙ্গলবার) সকাল থেকে অচলাবস্থা শুরু হলেও আজ (বুধবার) দিনভর জট না কাটায় ওই সমস্যার সমাধান হয়নি।
কার্ত্তিক বাবু আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে এক উপায়ে দু’দেশের মধ্যে বাণিজ্যের পণ্যবাহী ট্রাকের যাতায়াত হতো। কিন্তু মঙ্গলবার সকাল ৮টা নাগাদ বিএসএফ জওয়ানরা জানান, ওপরমহলের নির্দেশে ওভাবে আর যাতায়াত কার যাবে না। ওই ইস্যুতে বাংলাদেশে আমরা মিটিং করতে গিয়েছিলাম। সেখানকার বন্দর কর্মকর্তা, কাস্টমস, বাণিজ্য সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা ওই মিটিংয়ে ছিলেন। আমাদের মধ্যে আলোচনা হয়েছে, বিএসএফ বা সরকারি এজেন্সি যদি সীমান্তের গেট দিয়ে এভাবে যাতায়াতে বাঁধা দেয়, তাহলে আমাদের সময় দেওয়া উচিত যে অমুক তারিখ পর্যন্ত আমরা সময় দিলাম। এরমধ্যে আমরা আলাপ-আলোচনা আমরা পরবর্তী সিদ্ধান্ত নিতে পারব। আমরা বিএসএফ কর্তৃপক্ষের আছে মৌখিকভাবে আবেদনে জানিয়েছি সময় দেওয়ার জন্য। তারপরে ওঁদের যেটা ইচ্ছা সেটাই হবে। কিন্তু এভাবে বিএসএফ কর্তৃপক্ষ আচমকা উভয় দেশের সিঅ্যান্ডএফ এজেন্টদের যাতায়াত বন্ধ করে ঠিক করেনি। বিনা নোটিশে যেভাবে বিএসএফের ওই সিদ্ধান্ত আমাদের কাছে কষ্টদায়ক।’
দু’দেশের কর্মকর্তারা আলোচনায় বসে উদ্ভূত সমস্যার সমাধান করতে পারেন বলেও পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।