ভারতে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মৃত ৪০, আক্রান্তের সংখ্যা ৭০০০ ছাড়াল
https://parstoday.ir/bn/news/india-i78984-ভারতে_করোনাভাইরাসে_২৪_ঘণ্টায়_মৃত_৪০_আক্রান্তের_সংখ্যা_৭০০০_ছাড়াল
ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টার মধ্যে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে মোট ১ হাজার ৩৫ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ২৩৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের বেড়ে হয়েছে ৭ হাজার ৪৪৭। এ পর্যন্ত ৬৪৩ জন সুস্থ হয়েছে। আজ (শনিবার) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ১১, ২০২০ ০৬:৪৬ Asia/Dhaka
  • ভারতে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মৃত ৪০, আক্রান্তের সংখ্যা ৭০০০ ছাড়াল

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টার মধ্যে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে মোট ১ হাজার ৩৫ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ২৩৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের বেড়ে হয়েছে ৭ হাজার ৪৪৭। এ পর্যন্ত ৬৪৩ জন সুস্থ হয়েছে। আজ (শনিবার) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।  

এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যসচিব রাজীব সিনহা বলেছেন, রাজ্যের ৯/১০টি জায়গাকে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করে সেখানে ‘সম্পূর্ণ লকডাউন’ করছে সরকার। তিনি বলেন, আমরা দেখছি একজন রোগাক্রান্তের থেকে তাঁর প্রতিবেশী, সহকর্মী, বন্ধুবান্ধব, আত্মীয়-পরিজন, পরিবারের সদস্যরা সংক্রমিত হয়ে পড়ছেন, সেজন্য অবশেষে বাধ্য হয়ে রাজ্য সরকার ওই সিদ্ধান্ত নিয়েছে।  

রাজীব সিনহা

রাজীব সিনহা আরও বলেন, ‘চিহ্নিত হটস্পট এলাকাগুলো থেকে কেউ বের হতে পারবেন না এবং কেউ ওই এলাকায় ঢুকতে পারবেন না। দৈনন্দিন জীবনের ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয়, প্রশাসন তা দেখবে। গ্রামের ক্ষেত্রে গোটা পঞ্চায়েত এলাকা, আর শহরে সেই এলাকার সড়ক বন্ধ করে দেওয়া হবে। বাজার বন্ধ করে দেওয়া হবে অথবা সরিয়ে দেওয়া হবে। ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস ওইসব এলাকার বাসিন্দাদের কাছে পৌঁছে দিতে একটি বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হবে।’ 

মানুষের অসুবিধা হলেও আমাদের কাছে আর কোনও উপায় ছিল না বলেও তিনি মন্তব্য করেন। পশ্চিমবঙ্গে করোনায় এ পর্যন্ত ১১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে মারা গেছেন ৫ জন এবং সুস্থ হয়েছেন ১৬ জন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।