ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়াল, মৃত প্রায় ৯ হাজার
https://parstoday.ir/bn/news/india-i80643-ভারতে_করোনা_আক্রান্তের_সংখ্যা_৩_লাখ_ছাড়াল_মৃত_প্রায়_৯_হাজার
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ লাখ ৮ হাজার ৯৯৩ জনে পৌঁছেছে। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৮৮৪ জন যা এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। আজ (শনিবার) সকাল ৮ তা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ১৩, ২০২০ ১০:৩২ Asia/Dhaka
  • ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়াল, মৃত প্রায় ৯ হাজার

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ লাখ ৮ হাজার ৯৯৩ জনে পৌঁছেছে। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৮৮৪ জন যা এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। আজ (শনিবার) সকাল ৮ তা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।

সরকারি সূত্রে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় ভারতে ১১ হাজার ৪৫৮ টি নয়া সংক্রমণ ও ৩৮৬ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে ৭ হাজার ১৩৫ জন সুস্থ হয়েছে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৩৩০ জন।

আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্য এগিয়ে রয়েছে।

ভারতের মহারাষ্ট্র রাজ্যেই ১ লাখ ১ হাজার ১৪১ হন আক্রান্ত এবং ৩ হাজার ৭১৭ জন মারা গেছে। রাজ্যটিতে অত্যন্ত দ্রুত গতিতে করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ৩ হাজার ৪৯৩ জন আক্রান্ত এবং ১২৭ জনের মৃত্যু হয়েছে।

ভারতে ১ জুন থেকে ১৩ জুন অর্থাৎ মাত্র ১৩ দিনেই ১ লাখ ২৬ হাজার ৮৪৯ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে ৩ হাজার ৬৫৫ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর ৪১.১৪ শতাংশের মৃত্যু হয়েছে ওই ১৩ দিনেই।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।