ভারতে একদিনে করোনা আক্রান্ত প্রায় ২৩ হাজার, মৃত্যু ৪৪২, সুস্থ ১৪,৩৩৫
-
করোনা মুক্ত কয়েকজন চিকিৎসক
ভারতে এ পর্যন্ত ৬ লাখ ৪৮ হাজার ৩১৫ জন মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৫৫ জনে। এ পর্যন্ত ৩ লাখ ৯৪ হাজার ২২৭ জন করোনা রোগী সুস্থ হয়েছে। আজ (শনিবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।
সরকারি সূত্রে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ২২ হাজার ৭৭১ জন। যা একদিনে সর্বোচ্চ। একইসময়ে ৪৪২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৪,৩৩৫ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ৪৩৩ জন।
ভারতের মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্য করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে এগিয়ে রয়েছে।
পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ৭১৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৮ জন মারা গেছে। রাজ্যটিতে এ পর্যন্ত ২০ হাজার ৪৮৮ জন করোনা আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের মধ্যে ১৩ হাজার ৫৭১ জন সুস্থ হওয়ায় বর্তমানে ৬ হাজার ২০০ জন সক্রিয় করোনা রোগী রয়েছে।
ভারতে মোট আক্রান্তের মধ্যে কেবলমাত্র মহারাষ্ট্রেই ১ লাখ ৯২ হাজার ৯৯০ জন সংক্রমিত হয়েছে। রাজ্যটিতে এপর্যন্ত ৮ হাজার ৩৭৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ১৯৮ জন মারা গেছে।
তামিলনাড়ুতে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৭২১ জন। মারা গেছে ১ হাজার ৩৮৫ জন।
রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৬৯৫ জন। মৃত ২ হাজার ৯২৩ জন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে ৩৪ হাজার ৬০০ জন আক্রান্ত এবং ১ হাজার ৯০৪ জনের মৃত্যু হয়েছে। এসব ছাড়াও ভারতের অন্যান্য রাজ্যেও করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।