কাশ্মীরে যৌথ অভিযানে ৪ গেরিলা নিহত, পাকিস্তানি সেনাদের গুলিতে ৩ ব্যক্তির মৃত্যু
https://parstoday.ir/bn/news/india-i81538-কাশ্মীরে_যৌথ_অভিযানে_৪_গেরিলা_নিহত_পাকিস্তানি_সেনাদের_গুলিতে_৩_ব্যক্তির_মৃত্যু
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার গেরিলা নিহত হয়েছেন। আজ (শনিবার) সকাল থেকে জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলার আমশিপোরা এলাকায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে 'বন্দুকযুদ্ধ' শুরু হয়। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় এ পর্যন্ত সাত গেরিলা নিহত হলেন। গতকাল কুলগামে ৩ গেরিলা নিহত হন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ১৮, ২০২০ ১০:০৪ Asia/Dhaka
  • কাশ্মীরে যৌথ অভিযানে ৪ গেরিলা নিহত, পাকিস্তানি সেনাদের গুলিতে ৩ ব্যক্তির মৃত্যু

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার গেরিলা নিহত হয়েছেন। আজ (শনিবার) সকাল থেকে জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলার আমশিপোরা এলাকায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে 'বন্দুকযুদ্ধ' শুরু হয়। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় এ পর্যন্ত সাত গেরিলা নিহত হলেন। গতকাল কুলগামে ৩ গেরিলা নিহত হন।

সরকারি এক কর্মকর্তা বলেন, দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের আমশিপোরায় সন্ত্রাসীদের উপস্থিত হওয়ার তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী ওই অঞ্চলটিকে ঘিরে ফেলে এবং সেখানে তল্লাশি অভিযান চালায়। এসময় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর উপরে গুলিবর্ষণ শুরু করে। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলির মাধ্যমে জবাব দেয়।

গেরিলাদের বিরুদ্ধে পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ, সেনাবাহিনীর ৬২ রাষ্ট্রীয় রাইফেলস ও আধাসামরিক বাহিনী সিআরপিএফ যৌথভাবে অভিযান চালায়। যৌথবাহিনী গেরিলাদের আত্মসমর্পণের আহ্বান জানালেও তারা তাতে সাড়া না দিয়ে নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যে গুলিবর্ষণ করে। পাল্টা জবাবে নিরাপত্তা বাহিনীর অভিযানে এক ঘণ্টার মধ্যে ৩ গেরিলা নিহত হন। পরবর্তীতে আরও এক গেরিলার মৃত্যু হয়।

অন্যদিকে, গতকাল (শুক্রবার) রাতে পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের পক্ষ থেকে রাতভর গুলিবর্ষণের ফলে ৩ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

পুলিশের এক কর্মকর্তা বলেন, পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণের ফলে বাবা, মা ও ছেলেসহ একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছে। শুক্রবার দিবাগত সন্ধ্যা ৭ টা ২০ মিনিট নাগাদ পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণরেখার পাশাপাশি গুলপুর অঞ্চলে হালকা অস্ত্রের সাহায্যে গুলিবর্ষণের পাশাপাশি মর্টার হামলা চলায়।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।