আগামীদিনে বাংলায় তৃনমূলই ক্ষমতায় থাকবে, বিজেপিসহ অন্যরা নির্মূল হবে: মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i84891-আগামীদিনে_বাংলায়_তৃনমূলই_ক্ষমতায়_থাকবে_বিজেপিসহ_অন্যরা_নির্মূল_হবে_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আগামীদিনে বাংলায় তৃনমূলই থাকবে, বিজেপিসহ অন্যরা নির্মূল হবে।’ তিনি আজ (বুধবার) বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস আয়োজিত শুনুকপাহাড়ী ময়দানে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৫, ২০২০ ১৪:২৪ Asia/Dhaka
  • ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আগামীদিনে বাংলায় তৃনমূলই থাকবে, বিজেপিসহ অন্যরা নির্মূল হবে।’ তিনি আজ (বুধবার) বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস আয়োজিত শুনুকপাহাড়ী ময়দানে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের উদ্দেশ্যে বলেন, ‘ওঁরা প্রতিদিন গালি দিয়ে বেড়ায় তৃনমূলকে। তৃণমূল যেন ওদের চক্ষুশূল। আমি বলি তৃণমূল যদি হয় তোমাদের চক্ষুশূল, আগামীদিনে বাংলায় বিজেপি, সিপিএম, কংগ্রেস হবে নির্মূল।’

রাজ্যে ২০২১ সালে আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে উপস্থিত দলীয় কর্মী-সমর্থকদের উদেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যে তৃনমূলই ক্ষমতায় থাকবে। আর কেউ থাকবে না। অত সহজ খেলা নয়! টাকা দিলে টাকা নিয়ে নেবেন। এটা আপনাদের টাকা, ওদের টাকা নয়। নেবেন টাকা, ভোটের বাক্স করবেন ফাঁকা।’

বিজেপি শাসনামলে দলিত-আদিবাসী-সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছেন বলেও মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন। বিজেপি সম্পর্কে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, ওঁরা মিথ্যের পুরো ডাস্টবিন! এত মিথ্যা, এত কুৎসা কেউ কোনোদিনও করতে পারবে না। ওদের লজ্জা নেই! রোজ বলবে মমতা ব্যানার্জি দুর্গা পুজো করতে দেয় না। পুজো না করলে ক্লাবগুলো কীভাবে  পুজো করেছে? আমাদের সরকার পুজো কমিটিগুলোকে পঞ্চাশ হাজার টাকা করে দিয়েছে। ওরা কী ভেবেছে? আমাদের ধর্ম শেখাবে? ওদের এত মিথ্যে  কথা বলা শোভা পায় না।’

মমতা এদিন সাফ যান ২০২১ সাল মানে তৃণমূল কংগ্রেস জয়ী হবে। ২০১১ সালে আমরা পশ্চিমবঙ্গে বামফ্রন্টকে পরাজিত করে জিতেছিলাম। পরিবর্তন এনেছিলাম। ২০২১ সালে বিজেপিকে সারা দেশে ধাক্কা দেওয়ার জন্য, তৃনমূলকে জয়ী করতে হবে।’  

‘বিজেপি’র পরিবর্তন চাই সারা দেশে। সেজন্য দেশের স্বার্থে বাংলার জয় দেশকে মুক্তি দেবে। সেই মুক্তির আন্দোলনে আপনাদের এগিয়ে যেতে হবে’  বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মন্তব্য করেন।

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।