'বিজেপিকে এখান থেকে পাততাড়ি গুটিয়ে চলে যেতে হবে'
পশ্চিমবঙ্গে ১৪ মে বিজেপির মৃত্যুদিন : জ্যোতিপ্রিয় মল্লিক
ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, পশ্চিমবঙ্গে আগামী ১৪ মে বিজেপির মৃত্যুদিন, ওদের পাততাড়ি গুটিয়ে চলে যেতে হবে।
তিনি আজ (শুক্রবার) হাবড়ায় দলীয় কর্মসূচি শেষে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। আগামী ১৪ জানুয়ারি সংক্রান্তির পরে তৃণমূল দল থেকে বেশকিছু নেতা বিজেপিতে যোগ দিতে পারে এবং এরফলে তৃণমূল বড়সড় ভাঙন সৃষ্টি হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আজ ওই মন্তব্য করেন।
জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘যে তারিখে ভোট হবে বলে শোনা যাচ্ছে, সেটা যদি হয়, তাহলে ১৩ মে ভোট গণনা হবে। ১৪ মে বিজেপির মৃত্যু দিন। কারণ ওই দিন থেকে বিজেপিকে এখান থেকে পাততাড়ি গুটিয়ে চলে যেতে হবে।’
#
পার্সটুডে/এমএএইচ/আমির/১