করোনা ভ্যাকসিন ইস্যুতে রাজনীতি করছে কেন্দ্রীয় সরকার: পার্থ চট্টোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i86092-করোনা_ভ্যাকসিন_ইস্যুতে_রাজনীতি_করছে_কেন্দ্রীয়_সরকার_পার্থ_চট্টোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকার করোনা ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছে। তিনি আজ (রোববার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় রাজ্য তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। 
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ১৭, ২০২১ ১৬:৫২ Asia/Dhaka
  • পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকার করোনা ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছে। তিনি আজ (রোববার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় রাজ্য তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। 

পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেককেই ভ্যাকসিন দিতে চাই। কিন্তু সরবরাহ দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। কী কারণে দিচ্ছে না তা আমরা জানি না। কেন্দ্রীয় সরকার সরবরাহের উপরে নিয়ন্ত্রণ রেখে দিয়েছে। এই নিয়ন্ত্রণের নাম করে তারা রাজনীতি করছে।’

তিনি বলেন, ‘আমরা চাই, পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষকে ভ্যাকসিন দেওয়ার যেকথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বাস্তবায়িত হোক। কিন্তু তাঁর যে বিঘ্নতা সৃষ্টি করছে কেন্দ্রীয় সরকার তা যেন না হয়। আমরা আমাদের নিজেদের রাজ্য সরকার তার খরচ বহন করবে।’

বিজেপিকে কটাক্ষ করে পার্থ বাবু আরও বলেন, ‘করোনা যুদ্ধের সময়ে তারা কোনও সময়েই বাংলার কোনও প্রান্তে গিয়েই কোনও কাজ করলেন না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যকর্মীসহ অন্যদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কোভিডের মোকাবিলা করছেন এবং ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রেও অগ্রগণ্য ভূমিকা নিয়েছেন।’

হাওড়ার বাগনানে এক সমাবেশে ফিরহাদ হাকিম

এদিকে, আজ রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপির তীব্র সমালোচনা করে বলেন, ‘যে মতবাদে শুধু মানুষে-মানুষে ভেদাভেদ, বড়লোকদের তাঁবেদারি, সেই মতবাদকে আমরা কীভাবে বিশ্বাস করব?’  

তিনি আরও বলেন, ‘বিজেপি রামের নামকে বদনাম করছে। আর কিছু হনুমান আছে তারা নেচে বেড়াচ্ছে! আজকে যে বিজেপি সরকার, সেই সরকার কেবল সাম্প্রদায়িকতা নয়, এই সরকার দেশকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করছে। সেজন্য তার বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্বন্দোপাধ্যায়।’

মন্ত্রী ফিরহাদ হাকিম আজ হাওড়ার বাগনানে এক সমাবেশ বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।