গরুর দুধের সোনা দিয়ে কী ‘সোনার বাংলা’ হবে? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
https://parstoday.ir/bn/news/india-i87326-গরুর_দুধের_সোনা_দিয়ে_কী_সোনার_বাংলা’_হবে_প্রশ্ন_অভিষেক_বন্দ্যোপাধ্যায়ের
সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, দিলীপ ঘোষের গরুর দুধের সোনা দিয়ে কী সোনার বাংলা হবে? আগে সোনার উত্তর প্রদেশ, সোনার মধ্য প্রদেশ, সোনার হরিয়ানা বানিয়ে দেখান। তারপরে বাংলার কথা ভাববেন।’ আজ (শনিবার) তিনি আজ দক্ষিণ ২৪ পরগণা জেলার ঢোলাহাট ময়দানে দলীয় জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০২১ ১৪:৪৬ Asia/Dhaka
  • গরুর দুধের সোনা দিয়ে কী ‘সোনার বাংলা’ হবে? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, দিলীপ ঘোষের গরুর দুধের সোনা দিয়ে কী সোনার বাংলা হবে? আগে সোনার উত্তর প্রদেশ, সোনার মধ্য প্রদেশ, সোনার হরিয়ানা বানিয়ে দেখান। তারপরে বাংলার কথা ভাববেন।’ আজ (শনিবার) তিনি আজ দক্ষিণ ২৪ পরগণা জেলার ঢোলাহাট ময়দানে দলীয় জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি একসময়ে গরুর দুধ থেকে সোনা পাওয়ার কথা বলায় এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতারা পশ্চিমবঙ্গকে ‘সোনার বাংলা’করার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই প্রসঙ্গে আজ তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করেছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওরা বাংলার সংস্কৃতি জানে না। ক্ষমতায় এলে মতুয়াদের নাগরিকত্ব দেবে বলছে। মতুয়ারা যদি নাগরিকই না হন, তাহলে কাদের ভোটে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলেন?’

অভিষেক বলেন, ‘ওদের কোনও উদ্দেশ্য নেই। একটাই স্লোগান বলছে ‘জয় শ্রীরাম’। আর বাংলাদেশ ও পাকিস্তান। আরে ভাই  বলুন না আপনারা বাংলায় কীভাবে সোনার বাংলা বানাবেন? দিলীপ ঘোষ বলছেন গরুর দুধে সোনা পাওয়া যায়! সেই সোনা  দিয়ে সোনার বাংলা বানাবেন? কী করে সোনার বাংলা বানাবেন? আর ‘সোনার বাংলা’তো বলতে পারেন না। বলছেন ‘সুনার  বাংলা’! উচ্চারণ করা শিখুন আগে তারপরে বাংলার দিকে চোখ  তুলে তাকাবেন। তার কারণ এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন।’

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় (মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী) এমন একজন নারী যার বিরুদ্ধে লড়াই করার জন্য বিজপির সর্বভারতীয় সভাপতি থেকে শুরু করে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, তাবড় কেন্দ্রীয় মন্ত্রী, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী, সর্বভারতীয় স্তরের শতশত নেতা বাংলায় ক্যাম্প করে বসে আছেন! বলছে ডাবল ইঞ্জিনের সরকার গড়ব। মমতা  বন্দ্যোপাধ্যায়ের একটা ইঞ্জিনের মোকাবিলা করতে তো পাঁচশো ইঞ্জিন মাঠে নামাতে হচ্ছে! ডাবল ইঞ্জিনের সরকার (কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার) কোথা থেকে হবে?’

‘চুরি করতে সুবিধা হবে বলে ডাবল ইঞ্জিনের সরকার, যাতে চুরি করলে ধরা না পড়ে। যেমন গুজরাটে চোর ধরা পড়ে না’ বলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।