মাওবাদী হামলায় নিহতদের শোকানুষ্ঠানে অমিত শাহ: দেশ তাদের এই আত্মত্যাগ ভুলবে না
https://parstoday.ir/bn/news/india-i89680-মাওবাদী_হামলায়_নিহতদের_শোকানুষ্ঠানে_অমিত_শাহ_দেশ_তাদের_এই_আত্মত্যাগ_ভুলবে_না
ছত্তিসগড়ে মাওবাদী হামলায় নিহতদের শোক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন,‘মাওবাদীদের হামলায় শহীদ নিরাপত্তরক্ষীদের আত্মত্যাগকে কুর্নিশ জানাই। দেশ তাদের এই আত্মত্যাগ ভুলবে না। তাদের পরিজনদের প্রতি আমার সমবেদনা রয়েছে। আমরা শান্তি ও উন্নতির পথে বাধা শত্রুর বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাব। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৬, ২০২১ ১০:১৭ Asia/Dhaka

ছত্তিসগড়ে মাওবাদী হামলায় নিহতদের শোক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন,‘মাওবাদীদের হামলায় শহীদ নিরাপত্তরক্ষীদের আত্মত্যাগকে কুর্নিশ জানাই। দেশ তাদের এই আত্মত্যাগ ভুলবে না। তাদের পরিজনদের প্রতি আমার সমবেদনা রয়েছে। আমরা শান্তি ও উন্নতির পথে বাধা শত্রুর বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাব। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’

ভারতের ছত্তিসগড়ে ভয়াবহ মাওবাদী হামলায় নিরাপত্তা বাহিনীর ২২ জওয়ান নিহত হয়েছেন। মাওবাদীদের এলোপাথাড়ি গুলিবর্ষণের ফলে ওই জওয়ানরা মারা যান। ওই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অন্যরা শোক প্রকাশ করেছেন।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/০৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।