ভারতে করোনাভাইরাসে একদিনে সাড়ে ৪ হাজারের বেশি রোগীর মৃত্যু রেকর্ড
https://parstoday.ir/bn/news/india-i91854-ভারতে_করোনাভাইরাসে_একদিনে_সাড়ে_৪_হাজারের_বেশি_রোগীর_মৃত্যু_রেকর্ড
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে সাড়ে চার হাজারের বেশি রোগীর মৃত্যু হয়েছে। একদিনে মৃতের সংখ্যার নিরিখে এটিই সর্বোচ্চ রেকর্ড।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৯, ২০২১ ১১:৩৩ Asia/Dhaka
  • ভারতে করোনাভাইরাসে একদিনে সাড়ে ৪ হাজারের বেশি রোগীর মৃত্যু রেকর্ড

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে সাড়ে চার হাজারের বেশি রোগীর মৃত্যু হয়েছে। একদিনে মৃতের সংখ্যার নিরিখে এটিই সর্বোচ্চ রেকর্ড।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল (মঙ্গলবার) সকাল ৮ টা থেকে আজ (বুধবার) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে ৪ হাজার ৫২৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। একইসময়ে ২ লাখ ৬৭ হাজার ৩৩৪ টি নয়া সংক্রমণ হয়েছে।

দেশে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ৩৩০। মারা গেছেন ২ লাখ ৮৩ হাজার ২৪৮ জন করোনা রোগী। বর্তমানে ৩২ লাখ ২৬ হাজার ৭১৯ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ১৯ লাখ ৮৬ হাজার ৩৬৩ জন।

ভারতে চলতি বছর ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে কোভিডের টিকাকরণ কর্মসূচি। এ পর্যন্ত ১৮ কোটি ৫৮ লাখ ৯ হাজার ৩০২ জনের টিকা প্রদান সম্ভব হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২ কোটি ৩ লাখ ১ হাজার ১৭৭ জনের। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায়  আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪২৮ জন। মৃত্যু হয়েছে ১৪৫ জনের। #

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।