কারগিল যুদ্ধ ভারতীয় সেনাবাহিনী ও দেশের জন্য বীরত্ব ও সংযমের প্রতীক: মোদি 
https://parstoday.ir/bn/news/india-i95030-কারগিল_যুদ্ধ_ভারতীয়_সেনাবাহিনী_ও_দেশের_জন্য_বীরত্ব_ও_সংযমের_প্রতীক_মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘কার্গিল যুদ্ধ  ভারতীয় সেনাবাহিনী ও দেশের জন্য বীরত্ব ও সংযমের প্রতীক।যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল।’তিনি আজ (রোববার) রেডিওতে ‘মন কী বাত’বা মনের কথা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।     
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৫, ২০২১ ১৪:১০ Asia/Dhaka
  • কারগিল যুদ্ধ ভারতীয় সেনাবাহিনী ও দেশের জন্য বীরত্ব ও সংযমের প্রতীক: মোদি 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘কার্গিল যুদ্ধ  ভারতীয় সেনাবাহিনী ও দেশের জন্য বীরত্ব ও সংযমের প্রতীক।যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল।’তিনি আজ (রোববার) রেডিওতে ‘মন কী বাত’বা মনের কথা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।     

প্রধানমন্ত্রী বলেন, ‘২৬ জুলাই ‘কারগিল বিজয় দিবস' এবার এই গৌরবময় দিনটি 'অমৃত মহোৎসব' এর মাঝে পালিত হবে। এ কারণেই এটি আরও বিশেষ হয়ে উঠেছে। কারগিলের ঘটনা সকলের জানা উচিত। সেই সকল বীর নায়কদের আমাদের সেলাম।’  

প্রধানমন্ত্রী বলেন, ‘এবার ১৫ আগস্ট দেশ স্বাধীনতার ৭৫ তম বছরে প্রবেশ করছে। এটি আমাদের মহান সৌভাগ্য যে আমরা শতবর্ষ ধরে দেশের মুক্তির জন্য অপেক্ষা করেছিলাম সেই স্বাধীনতার ৭৫ বছরের প্রত্যক্ষ সাক্ষী হতে চলেছি।’ 

করোনাভাইরস প্রসঙ্গে দেশবাসীকে সতর্ক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  বলেন, উত্সব চলাকালীন লোকেদের ভুলে যাওয়া উচিত নয় যে করোনা আমাদের মধ্যে থেকে এখনও যায় নি। সেজন্য সকলেই সমস্ত করোনা প্রোটোকল অনুসরণ করুন। 

অন্যদিকে, আজ দেশের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘দেশের মনের কথা বুঝলে টিকাকরণের এই হাল হতো না। তিনি তাঁর বক্তব্যের সমর্থনে কিছু তথ্যও তুলে ধরেছেন। 

কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্প্রতি বলেন, কেন্দ্রীয় সরকারের ভুল সিদ্ধান্তের কারণে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়ে কমপক্ষে ৫০ লাখ ভারতীয় মারা গেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে অবশ্য করোনায় এ পর্যন্ত ৪ লাখ ২০ হাজার মানুষের মৃত্যুর কথা জানানো হয়েছে। 

রাহুল গান্ধী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে 'সেন্টার ফর গ্লোবাল ডেভলপমেন্ট' এর একটি গবেষণা শেয়ার করেছেন। ওই গবেষণায়, করোনা মহামারির শুরু থেকে ২০২১ সালের জুন পর্যন্ত তিনটি পৃথক তথ্য উত্স থেকে মৃত্যুর হার অনুমান করা হয়েছে। #     

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার /২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।