আফগানিস্তান থেকে আমেরিকানদের তাড়িয়ে দেওয়ার জন্য তালেবানদের প্রশংসা করা উচিত
https://parstoday.ir/bn/news/india-i96904-আফগানিস্তান_থেকে_আমেরিকানদের_তাড়িয়ে_দেওয়ার_জন্য_তালেবানদের_প্রশংসা_করা_উচিত
ভারতের ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়ক এবং সাবেক কার্যকরী সভাপতি ইরফান আনসারি তালেবানদের প্রশংসা করে বলেছেন, সেখানকার মানুষ এখন খুশি। মার্কিন সেনারা সেখানে গিয়ে আফগানিস্তান এবং তালেবানদের সাথে অত্যাচার করছিল। মা-বোন এমনকী বাচ্চাদেরও হয়রানি করছিল। এর বিরুদ্ধে এই লড়াই। ওদের সম্পর্কে যা বাজারে ছড়ানো হচ্ছে তা ভুল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০২১ ১৭:০২ Asia/Dhaka
  • কংগ্রেস বিধায়ক এবং সাবেক কার্যকরী সভাপতি ইরফান আনসারি
    কংগ্রেস বিধায়ক এবং সাবেক কার্যকরী সভাপতি ইরফান আনসারি

ভারতের ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়ক এবং সাবেক কার্যকরী সভাপতি ইরফান আনসারি তালেবানদের প্রশংসা করে বলেছেন, সেখানকার মানুষ এখন খুশি। মার্কিন সেনারা সেখানে গিয়ে আফগানিস্তান এবং তালেবানদের সাথে অত্যাচার করছিল। মা-বোন এমনকী বাচ্চাদেরও হয়রানি করছিল। এর বিরুদ্ধে এই লড়াই। ওদের সম্পর্কে যা বাজারে ছড়ানো হচ্ছে তা ভুল।

গতকাল (শুক্রবার) বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে বিধানসভায় পৌঁছানো ইরফান গণমাধ্যমকে বলেন, আফগানিস্তান থেকে আমেরিকানদের তাড়িয়ে দেওয়ার জন্য তালেবানদের প্রশংসা করা উচিত। জামতাড়া থেকে দ্বিতীয়বার বিধায়ক হওয়া ইরফান আনসারি বলেন, আফগানিস্তানে মার্কিন সেনা কী ধরনের অত্যাচার করত তা আমরা সকলেই জানি।    

কংগ্রেস বিধায়ক ইরফান আনসারি বলেন, এটা বিজেপির চালাকি যে তারা শুধু তালেবান ইস্যুতে বিতর্ক করতে চায়, যাতে ভারতের মূল সমস্যা থেকে জনসাধারণের দৃষ্টি সরিয়ে দেওয়া হয়।

কংগ্রেস বিধায়ক ইরফান আমসারির বক্তব্যের প্রতিবাদ করে  বিজেপি বলেছে যে এটি কংগ্রেসের তালেবানি মতাদর্শের প্রতিফলন ঘটায়। এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করে বিজেপি’র রাজ্যসভার সাংসদ দীপক প্রকাশ বলেন, কংগ্রেসের কারণে দেশ ভাগ হয়েছে। তালেবানকে সমর্থন করা কংগ্রেস বিধায়ক দেশের শত্রু।

রাজ্য সভাপতি দীপক প্রকাশ বলেন, তিনি এমন কথা এজন্য বলছেন কারণ কংগ্রেস দল তালেবানি মানসিকতায় পূর্ণ। তিনি একটি সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করছেন যা নারী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্মমতার জন্য পরিচিত। আমাদের অনেক মা-বোন এবং অন্যরা ভয়ে আফগানিস্তান থেকে পালিয়ে যাচ্ছে। আনসারি কী এখানেও একই অবস্থা দেখতে চান?     

বিধায়ক ইরফান আনসারি অবশ্য আফগানিস্তানে তালেবানদের দখলকে স্বাধীনতা বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, প্রত্যেকেরই স্বাধীনতা পাওয়া উচিত। বিধায়ককে যখন তালেবানের শরীয়া আইন সম্পর্কে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন, এটা তাদের  বিষয়, আমরা কী করে বুঝব যে তারা কী করছে? আপনারা কী কখনও জিজ্ঞেস  করেছেন মোদিজী কী করছেন? # 

   

পার্সটুডে// এমএএইচ/বাবুল আখতার/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।