বিজেপি দেশকে বিকিয়ে দিয়েছে, খুনের রাজনীতি করছে
https://parstoday.ir/bn/news/india-i97108-বিজেপি_দেশকে_বিকিয়ে_দিয়েছে_খুনের_রাজনীতি_করছে
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি দেশকে বিকিয়ে দিয়েছে, খুনের রাজনীতি করছে। তিনি আজ (বুধবার) বিকেলে কোলকাতার চেতলায় দলীয় কর্মীসভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০২১ ১৫:১০ Asia/Dhaka
  • মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি দেশকে বিকিয়ে দিয়েছে, খুনের রাজনীতি করছে। তিনি আজ (বুধবার) বিকেলে কোলকাতার চেতলায় দলীয় কর্মীসভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

মমতা বলেন, ‘দিল্লিতে এত দাঙ্গা হয়ে গেল, আজ পর্যন্ত কেউ জানতে পেরেছেন কতজন মারা গেছে? সব চুপচাপ বসে আছে। কোনও চাপ নেই বিজেপির উপরে। খুনের রাজনীতি করছে, দেশটাকে বিকিয়ে দিয়েছে। চাকরি নেই বাকরি নেই, শিল্প নেই!’

মমতা করোনা ভ্যাকসিন প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, ‘কোভিশিল্ড তুমি আমায় দিয়েছ, আমরা নিয়েছি। কিন্তু আমরা যদি সিঙ্গাপুরে না যেতে পারি, নট অ্যালাও ইন্ডিয়ানরা। কোভিড ভ্যাকসিন নিয়েছে যে সমস্ত ছেলে- মেয়েরা তারা পরীক্ষা দিতে যেতে পারলো না। তারা সে দেশে পড়াশোনা করতে যেতে পারলো না, শিল্পপতিরা যারা আছেন তারা যেতে পারছেন না। ব্যাবসা যারা করেন তারা যেতে পারছেন না। সাংবাদিকদের তো ঢুকতেই দিচ্ছে না। এই পরিস্থিতি ইন্ডিয়াকে ঢুকতে দেওয়া হচ্ছে না! কিন্তু পাল্টা আমরা কী করেছি? আমার ছোট্ট   একটা প্রশ্ন, যদি কোভ্যাকসিন অনুমোদিত না হয় তাহলে প্রধানমন্ত্রী কেন ‘ইউএসএ’তে   যাবেন? আমরা আশা করি ‘ইউএসএ’ যাওয়ার আগে কোভ্যাকসিন যেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অবশ্যই অনুমোদিত হয়। আপনার যাওয়া নিয়ে আমার কোনও আপত্তি নেই। আপনি একবার কেন পঞ্চাশ বার যান। কিন্তু ছেলে-মেয়েদেরও যেতে দিতে হবে। তাদের বাবা-মায়েরা অনেক টাকা খরচ করে সর্বস্ব বিকিয়ে দিয়ে পড়াশোনার ব্যবস্থা করে।’      

মমতা বলেন, ‘কোভ্যাকসিন এখনও পর্যন্ত অনুমোদিত হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দেবে তারপর যারা কোভ্যাকসিন নিয়েছেন বিদেশে যেতে পারবেন। অন্যথায় যেতে পারবেন না। প্রধানমন্ত্রী উত্তর দেবেন কী ইন্ডিয়া যদি যেতে না পারে তবে কী ইন্ডিয়া বর্জিত? আমরা লজ্জিত এজন্য। ইন্ডিয়ার সেই গর্জন কোথায় গেল? সেই তর্জন কোথায় গেল? সেই সাহস কোথায় গেল? জোটনিরপেক্ষ আন্দোলনে বিশ্বে একদিন ভারত নেতৃত্ব দিয়েছে। আজকে সেই ইন্ডিয়াকে যেভাবে আজকে দ্বারস্থ হতে হচ্ছে পায়ে ধরে, এটা আমরা কেউ চাই না। আমার দেশমাতৃকা এটা চায় না।’ আমার দেশমাতৃকা চায় ইন্ডিয়া মর্যাদার সঙ্গে বাঁচুক বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#      

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।