বাংলায় বিজেপির কোনও ভবিষ্যত নেই, ভারতে আর থাকবে না: ফিরহাদ হাকিম
https://parstoday.ir/bn/news/india-i97580-বাংলায়_বিজেপির_কোনও_ভবিষ্যত_নেই_ভারতে_আর_থাকবে_না_ফিরহাদ_হাকিম
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ‘বাংলায় বিজেপির কোনও ভবিষ্যত নেই, আস্তে আস্তে ভারতবর্ষে আর থাকবে না।’তিনি আজ (রোববার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০২১ ১৪:২১ Asia/Dhaka
  • বাংলায় বিজেপির কোনও ভবিষ্যত নেই, ভারতে আর থাকবে না: ফিরহাদ হাকিম

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ‘বাংলায় বিজেপির কোনও ভবিষ্যত নেই, আস্তে আস্তে ভারতবর্ষে আর থাকবে না।’তিনি আজ (রোববার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।

ফিরহাদ হাকিম (ববি) বিজেপি সম্পর্কে কটাক্ষ করে বলেন, অনেক মানুষকে কিছুদিনের জন্য বোকা বানানো যায়, কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানানো যায় না একটা উন্মাদের দল তাঁদের দিয়ে দেশ চলতে পারে না সেটা যারা উপলব্ধি করছে তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসছে বাবুল সুপ্রিয়ও এসেছে    

এদিকে, আজ বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু চাঞ্চল্যকর মন্তব্য করে বলেন, ববি হাকিমই তো বাঙালি নন লোকে তো ওকে আইএসআই-এর এজেন্ট বলে এলাকায়  

সায়ন্তন বসু বলেন, কয়েকজন আধা বিজেপিকে দলে নিয়ে তৃণমূল লাফালাফি করছে তিনি বলেন, আমরা শুধু এটুকু বলতে পারি ববি হাকিম নিজে ঠিক করুন তিনি কোন দলে থাকবেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল করবেন, সেখানে তাঁর অনুগামী হয়ে কাজ করবেন, না কি তাঁর রাজনৈতিক পরিচয় দেবেন

এ প্রসঙ্গে পাল্টা জবাবে ফিরহাদ হাকিম বলেন, এগুলো খুব নোংরা রাজনীতি এজন্যই বিজেপি ডুবছে এ ধরনের বিভাজনের রাজনীতিই বিজেপি করে আমি যেখান থেকে রেকর্ড ভোটে কাউন্সিলর পদে জিতেছি, সেখানে শুধু সংখ্যালঘু থাকেন না, সব জাতির মানুষই থাকেন সাধারণ মানুষ নিজের মনে করেন আমার নাম ফিরহাদ হাকিম বলে বিজেপি এভাবে স্ট্যাম্প দেওয়ার চেষ্টা করে কিন্তু এটা কখনওই সফল হবে না এ ধরনের বিভেদমুলক রাজনীতির জন্যই সায়ন্তন কোনওদিন ভোটে জিততে পারেননি বিভেদমূলক মানসিকতা নয়, মানুষের পাশে থাকে মানুষের মন জয় করা যায়  

গতকাল (শনিবার) বিজেপি এমপি বাবুল সুপ্রিয় দলত্যাগ করে তৃণমূলে যোগ দেওয়ায় বিজেপির গেরুয়া শিবির ব্যাপক ক্ষুব্ধ হয়েছে অন্যদিকে, বাবুল সুপ্রিয় দলে যোগ দেওয়ায় উচ্ছ্বসিত হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।#

 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।