নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাংলার মানুষকে হতাশ করেছে
https://parstoday.ir/bn/news/india-i97964-নির্বাচন_কমিশনের_সিদ্ধান্ত_বাংলার_মানুষকে_হতাশ_করেছে
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাংলার মানুষকে হতাশ করেছে। তিনি আজ (মঙ্গলবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। পশ্চিমবঙ্গে আগামী ৩০ অক্টোবর শান্তিপুর, গোসাবা, দিনহাটা ও খড়দা বিধানসভার উপনির্বাচন হবে বলে আজ নির্বাচন কমিশন ঘোষণা করেছে। ফল ঘোষণা হবে আগামী ২ নভেম্বর।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০২১ ১৫:৪০ Asia/Dhaka
  • নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাংলার মানুষকে হতাশ করেছে

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাংলার মানুষকে হতাশ করেছে। তিনি আজ (মঙ্গলবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। পশ্চিমবঙ্গে আগামী ৩০ অক্টোবর শান্তিপুর, গোসাবা, দিনহাটা ও খড়দা বিধানসভার উপনির্বাচন হবে বলে আজ নির্বাচন কমিশন ঘোষণা করেছে। ফল ঘোষণা হবে আগামী ২ নভেম্বর।

আজ পশ্চিমবঙ্গসহ ১৪টি রাজ্যের ৩০টি আসনের উপ-নির্বাচনের সময়সূচী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অন্ধ্র প্রদেশের ১টি, অসমের ৫টি, বিহারের ২টি, হরিয়ানার ১টি, হিমাচল প্রদেশের ৩টি, কর্নাটকের ২টি, মধ্য প্রদেশের ৩টি, মহারাষ্ট্রের ১টি, মেঘালয়ের ৩টি, মিজোরামের ১টি, নাগাল্যান্ডের ১টি,  রাজস্থানের ২টি এবং তেলঙ্গানার ১টি আসনে উপনির্বাচন হবে। এ ছাড়াও মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশের ১টি করে আসনে এবং দাদরা ও নগর হাভেলির ১টি আসনে লোকসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।  

পশ্চিমবঙ্গে বিজেপির সাবেক রাজ্য সভাপতি রাহুল সিনহা আসন্ন পুজো উৎসবের মধ্যে উপনির্বাচনের সময়সূচী ঘোষণা করায় নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করে বলেন, ’২০ তারিখে হচ্ছে লক্ষ্মী পুজো, আর ৩০ তারিখ হছে নির্বাচন!  এই পুজোর মরসুমে প্রচার, জনসাধারণ ও ব্যবসায়ীদের পক্ষে কতটা অসুবিধাজনক নির্বাচন কমিশনের তা বোঝার শক্তি নেই। নির্বাচন কমিশনের শক্তি আছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতে পারল কী না পারল সেই বিষয়ে। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলার মানুষের এতবড় উৎসবের কথা বিন্দুমাত্র মাথায় না রেখে নির্বাচন কমিশন ওই সিদ্ধান্ত নিয়েছে।’ নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্ত বাংলার মানুষকে হতাশ করেছে বলেও বিজেপি নেতা রাহুল সিনহা মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।