ভারত
  • জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ গেরিলা নিহত, অস্ত্রশস্ত্র উদ্ধার

    জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ গেরিলা নিহত, অস্ত্রশস্ত্র উদ্ধার

    জুলাই ১১, ২০২২ ১৫:২৯

    জম্মু-কাশ্মীরের অবন্তিপোরায় নিরাপত্তা বাহিনী ও অজ্ঞাত গেরিলাদের মধ্যে সংঘর্ষে দুই গেরিলা নিহত হয়েছে। আজ (সোমবার) নিহত গেরিলাদের মধ্যে একজন জইশ-ই-মুহাম্মদ গোষ্ঠীর কায়সার কোকা হিসেবে চিহ্নিত হয়েছে।

  • 'চীনের ক্রমবর্ধমান অনুপ্রবেশ এবং প্রধানমন্ত্রীর নীরবতা দেশের জন্য খুবই ক্ষতিকর'

    'চীনের ক্রমবর্ধমান অনুপ্রবেশ এবং প্রধানমন্ত্রীর নীরবতা দেশের জন্য খুবই ক্ষতিকর'

    জুলাই ১১, ২০২২ ১৪:২৩

    ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন, চীনের ক্রমবর্ধমান অনুপ্রবেশ এবং প্রধানমন্ত্রীর নীরবতা দেশের জন্য খুবই ক্ষতিকর। তিনি আজ (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মন্তব্য করেন। প্রধানমন্ত্রীকে টার্গেট করে রাহুল গান্ধী আজ ‘প্রধানমন্ত্রীর কিছু সত্য কথা’ নামক বিবরণীতে ৫ দফা কটাক্ষ করে বলেন, উনি চীনকে ভয় পান, জনগণের কাছ থেকে সত্য লুকান, কেবলমাত্র নিজের ভাবমূর্তি রক্ষা করেন, সেনাবাহিনীর মনোবল কমান এবং দেশের নিরাপত্তা নিয়ে খেলা করেন।

  • জম্মু-কাশ্মীরে ঈদের জামাতে অমরনাথ তীর্থযাত্রীদের জন্য বিশেষ প্রার্থনা

    জম্মু-কাশ্মীরে ঈদের জামাতে অমরনাথ তীর্থযাত্রীদের জন্য বিশেষ প্রার্থনা

    জুলাই ১০, ২০২২ ১৫:১৭

    ভারতে বিভিন্ন রাজ্যের পাশাপাশি কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে পালিত হচ্ছে ঈদুল আজহা। শ্রী অমরনাথ যাত্রার তীর্থযাত্রীদের সেবা করা মুসলিম সম্প্রদায়ের সদস্যরা আজ বালতাল বেস ক্যাম্পে ঈদের নামাজ আদায় করেছেন। এ সময় অমরনাথ গুহার কাছে সাম্প্রতিক বন্যায় প্রাণ হারানো ভক্তদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। একইসঙ্গে মসজিদ কমিটির পক্ষ থেকে তীর্থযাত্রীদের জন্য সহায়তার প্রস্তাবও দেওয়া হয়। 

  • জম্মু-কাশ্মীরে অমরনাথ গুহার কাছে মেঘ ভাঙা বৃষ্টি বিপর্যয়ে ১৬ তীর্থযাত্রীর মৃত্যু, নিখোঁজ ৪০

    জম্মু-কাশ্মীরে অমরনাথ গুহার কাছে মেঘ ভাঙা বৃষ্টি বিপর্যয়ে ১৬ তীর্থযাত্রীর মৃত্যু, নিখোঁজ ৪০

    জুলাই ০৯, ২০২২ ১৪:৫০

    জম্মু-কাশ্মীরে অমরনাথ গুহার কাছে মেঘ ভাঙা প্রবল বৃষ্টিতে এ পর্যন্ত ১৬ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। একইসঙ্গে ৪০ জন নিখোঁজ এবং ৫০ জনের বেশি আহত হয়েছে। সেনাবাহিনী, এনডিআরএফ এবং এসডিআরএফ সহ বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত বেশ কয়েকটি টিম অবিরাম ত্রাণ ও উদ্ধার কাজে নিযুক্ত রয়েছে। উদ্ধার কাজে বিমানবাহিনীর হেলিকপ্টারের সাহায্য নেওয়া হয়েছে।

  • ভারতের একাধিক রাজ্যে ঈদুল আযহায় গবাদি পশু কুরবানিতে বিধিনিষেধ

    ভারতের একাধিক রাজ্যে ঈদুল আযহায় গবাদি পশু কুরবানিতে বিধিনিষেধ

    জুলাই ০৯, ২০২২ ১৪:৩৪

    ভারতের কর্ণাটকের পশুপালন মন্ত্রী প্রভু বি চৌহান রাজ্যের জনগণকে ঈদুল আযহায় গবাদি পশু কুরবানি না করতে বলেছেন। যারা আইন না মেনে কুরবানি দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, ব্যবস্থা এড়াতে হলে আইন মেনে চলুন, ঈদে গবাদি পশু জবাই করবেন না।

  • দিলীপ ঘোষকে ‘দামড়া গরু’ বলে কটাক্ষ করলেন গোপাল শেঠ

    দিলীপ ঘোষকে ‘দামড়া গরু’ বলে কটাক্ষ করলেন গোপাল শেঠ

    জুলাই ০৮, ২০২২ ১৪:৫৩

    ভারতের পশ্চিমবঙ্গের সাবেক বিজেপি সভাপতি ও বর্তমানে সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষকে ‘দামড়া গরু’ বলে কটাক্ষ করলেন সাবেক বিধায়ক ও তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ।

  • এবার ভারতবর্ষকে বিজেপি মুক্ত করতে হবে : ফিরহাদ হাকিম

    এবার ভারতবর্ষকে বিজেপি মুক্ত করতে হবে : ফিরহাদ হাকিম

    জুলাই ০৮, ২০২২ ১৪:৪৭

    ভারতের পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী ও কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম ভারতকে বিজেপি মুক্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ (শুক্রবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার চেতলায় ‘পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন’-এর শিক্ষা কনভেনশনে বক্তব্য রাখার সময়ে ওই আহ্বান জানান।

  • কর্ণাটকে কুরআনের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য: হিন্দুত্ববাদী নেতার বিরুদ্ধে এফআইআর

    কর্ণাটকে কুরআনের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য: হিন্দুত্ববাদী নেতার বিরুদ্ধে এফআইআর

    জুলাই ০৭, ২০২২ ১৪:৩৮

    ভারতে বিজেপিশাসিত কর্ণাটকের কোলারে হিন্দু জাগরণ বৈদিক সংগঠনের রাজ্য আহ্বায়ক কেশব মূর্তি এবং অন্যদের বিরুদ্ধে পবিত্র কুরআনের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য ও মুসলমানদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন আঞ্জুমান-ই-ইসলামিয়া সংগঠনের সভাপতি জামির আহমেদ।

  • অসমের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক

    অসমের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক

    জুলাই ০৭, ২০২২ ১৩:১০

    অসমের বন্যা পরিস্থিতি এখনো উদ্বেগজনক। ধীরে ধীরে পানি নামলেও দুর্দশার অন্ত নেই সাধারণ মানুষের।