ট্রাম্পের হুমকি আমাদের কাছে গুরুত্বহীন: ইরান
-
বোরুজেরদি
পার্সটুডে- ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের উপ-প্রধান আলাউদ্দিন বুরোজেরদি বলেছেন, অবশ্যই আমরা আমেরিকার জবরদস্তিমূলক আচরণের কাছে কখনোই নতি স্বীকার করব না।
তিনি সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারে শহীদ লারিজানির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তুলে ধরে বলেন- তাঁর আন্তরিকতা, বিনয় এবং সরলতা তাকে ইরানের জনগণের কাছে প্রিয় করে তুলেছিল। এই শহীদ ব্যক্তিত্ব জাতির স্বার্থ ও ইসলামী বিপ্লবের আদর্শে সম্পূর্ণ নিমগ্ন ছিলেন এবং ছিলেন এক নিরহংকারী।
তিনি আরও বলেন, এই গুণাবলিই এই শহীদের মহান আত্মার পরিচয় বহন করে এবং আল্লাহও তাঁর এই ধৈর্যের প্রতিদান দিয়েছেন—শাহাদাতই তাঁর জীবনের পরিসমাপ্তি হিসেবে নির্ধারিত ছিল।
সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের উপপ্রধান বলেন- আপনি শহীদ লারিজানির জনপ্রিয়তা দেখছেন, মানুষ কীভাবে শোক প্রকাশ করছে; এমনকি যারা তাকে চিনত না, তারাও আজ আফসোস করছে যে, জীবদ্দশায় তারা কেন এই ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করতে পারেনি। যাইহোক, ইনশাআল্লাহ আমরা সবাই এই আলোকিত পথ অনুসরণ করতে পারব এবং আমাদের জীবনও এমন পরিণতির সৌভাগ্য লাভ করুক।
ট্রাম্পের হুমকির জবাবে বোরুজেরদি বলেন- আল্লাহ ইতিমধ্যেই আমেরিকাকে জবাব দিয়েছেন—ইসফাহানের দাশত-এ মেহিয়ার অভিযানে, যা দ্বিতীয় তাবাস হিসেবে ঘটেছিল। ট্রাম্পের এই ধারণা যে ইরানও ভেনেজুয়েলা বা অনুরূপ দেশের মতো এবং সে এখানে জোরজবরদস্তি করতে পারবে—এটি সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর পথ।#
পার্সটুডে/এসএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন