-
জম্মু-কাশ্মীর এনকাউন্টার : ফারুক আবদুল্লাহর বাড়িতে ‘পিএজিডি’র বৈঠক, বনধের ডাক হুররিয়াতের
নভেম্বর ১৮, ২০২১ ১৫:৪৬জম্মু-কাশ্মীরের হায়দরপোরায় সম্প্রতি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেসামরিক ব্যক্তিদের নিহত হওয়ার প্রতিবাদে পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশনের (‘পিএজিডি’) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
-
'জনগণ এবার নাম পরিবর্তনকারী বিজেপি সরকারকে পরিবর্তন করবে'
নভেম্বর ১৭, ২০২১ ১৫:৪৬ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, উত্তর প্রদেশের লোকেরা এবার নাম পরিবর্তনকারী বিজেপি সরকার’কে পরিবর্তন করবে। আজ (বুধবার) তিনি গাজীপুরে দলীয় এক সমাবেশে ওই মন্তব্য করেন।
-
কাশ্মীরে সংঘর্ষে নিহত বেসামরিক ব্যক্তিদের লাশ ফেরতের দাবিতে বিক্ষোভ
নভেম্বর ১৭, ২০২১ ১৫:৩৫জম্মু-কাশ্মীরের হায়দরপোরায় এনকাউন্টারে নিহত আলতাফ আহমেদ ও মুদাসসির গুলের পরিবারের সদস্যরা নিহতদের লাশ হস্তান্তরের দাবি জানিয়েছে। আজ (বুধবার) প্রেস কলোনিতে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন।
-
পাকিস্তানের শিখ ধর্মীয় স্থান করতারপুর সাহিবে যাবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও অন্য মন্ত্রীরা
নভেম্বর ১৬, ২০২১ ১৮:৩২ভারতের পাঞ্জাব মন্ত্রিসভার সমস্ত সদস্য পাকিস্তানে অবস্থিত গুরুদোয়ারা করতারপুর সাহিবে যাবেন।
-
পশ্চিমবঙ্গ বিধানসভায় বিএসএফের সীমানা বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রস্তাব পাশ
নভেম্বর ১৬, ২০২১ ১৬:০২ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিএসএফের সীমানা ও এখতিয়ার বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে আনা প্রস্তাব পাশ হয়েছে।
-
কংগ্রেস নেতা সালমানের বাসায় হিন্দুত্ববাদীদের ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশি তদন্ত শুরু
নভেম্বর ১৫, ২০২১ ১৬:১৫ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা ও সাবেক কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রী সালমান খুরশিদের নৈনিতালের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী ওই হামলায় জড়িত বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। আজ (সোমবার) গণমাধ্যমে প্রকাশ ‘অযোধ্যা’ নিয়ে তাঁর বই প্রকাশ এবং এর কিছু অংশ নিয়ে বিতর্কের পর ওই ঘটনা প্রকাশ্যে এসেছে।
-
ভারতীয় রাজনীতিতে জিন্নাহর অন্য রূপ হলেন ওয়াইসি: সুরেন্দ্র সিং
নভেম্বর ১৫, ২০২১ ১৫:৩৪ভারতের উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপিকে তীব্র আক্রমণ করে বলেছেন, ‘ওয়াইসি গণতন্ত্রের একপ্রকার সন্ত্রাসী এবং বর্তমানে ভারতের রাজনীতিতে জিন্নাহর অন্য রূপ হলেন ওয়াইসি। জিন্নাহর দ্বিতীয় রূপ সৃষ্টি হয়েছে।’
-
মমতা কংগ্রেসকে বাদ দিয়ে মোদিকে হটাবেন কী করে? প্রশ্ন অধীর চৌধুরীর
নভেম্বর ১৪, ২০২১ ১৫:৫৬ভারতের পশ্চিমবঙ্গে কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে টার্গেট করে বলেছেন, ‘আপনি কংগ্রেসকে বাদ দিয়ে মোদিকে হটাবেন কী করে? আপনি নিজেও জানেন এটা সম্ভব নয়। কিন্তু আপনাকে খুশি করতে হবে কাউকে।’
-
বিজেপি’র চেয়ে বেশি মিথ্যা আর কেউ বলতে পারবে না : অখিলেশ যাদব
নভেম্বর ১৪, ২০২১ ১৫:৪৯ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির (সপা) প্রধান অখিলেশ যাদব বলেছেন, ‘উত্তর প্রদেশের প্রত্যেকেই জানেন যে, বিজেপি’র চেয়ে বেশি মিথ্যা আর কেউ বলতে পারবে না।’
-
মহারাষ্ট্রে বনধ চলাকালীন সহিংসতা, দোকানপাটে ভাঙচুর, কারফিউ জারি
নভেম্বর ১৪, ২০২১ ১১:৪০ভারতের মহারাষ্ট্রের অমরাবতীতে বনধ চলাকালীন সহিংসতা ও দোকানপাটে ভাঙচুরের জেরে শহরে কারফিউ জারি করা হয়। গতকাল (শনিবার) সকালে বিজেপির ডাকা বনধের সময় কিছু লোক পাথর ছুড়ে দোকানপাটের ক্ষতি করেছে বলে অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীরা এ সময়ে কিছু দোকানপাটে ভাঙচুর করলে বনধ সহিংস রূপ নেয়। কিছু জায়গায় পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।