-
ড্রোন এবং সুড়ঙ্গের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আমরা মোকাবিলায় প্রস্তুত: অমিত শাহ
জুলাই ১৭, ২০২১ ১৩:২০ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ড্রোন এবং সুড়ঙ্গের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আমরা প্রত্যেকটি চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছি। তিনি আজ (শনিবার) সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
পশ্চিমবঙ্গের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর উপরে আক্রমণ, রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিবাদ
জুলাই ১৭, ২০২১ ১২:২৯ভারতের পশ্চিমবঙ্গের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ‘ইয়াস’ বিধ্বস্ত এলাকায় মানুষজনের মধ্যে ত্রাণ বিতরণ করতে গিয়ে বিক্ষোভ ও আক্রমণের মুখে পড়েছেন। ওই ঘটনার প্রতিবাদে আজ (শনিবার) রাজ্যের বিভিন্ন স্থানে সড়ক অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জমিয়তে উলামায়ের হিন্দের কর্মী-সমর্থকরা।
-
উত্তর প্রদেশে গণতন্ত্র ভেঙে পড়েছে : প্রিয়াঙ্কা গান্ধী
জুলাই ১৬, ২০২১ ১৪:৫০ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে তীব্র সমালোচনা করে বলেন, উত্তর প্রদেশে সংবিধান ধ্বংস করা হচ্ছে, গণতন্ত্র ভেঙে পড়েছে।
-
জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ গেরিলা নিহত
জুলাই ১৬, ২০২১ ১৪:২১জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে দুই গেরিলা নিহত হয়েছে। আজ (শুক্রবার) শ্রীনগরের দানমার এলাকায় নিহত ওই গেরিলারা লস্কর-ই-তাইয়্যেবার সদস্য বলে বলা হচ্ছে।
-
আফগানিস্তানে যুদ্ধের ছবি তুলতে গিয়ে ভারতীয় ফটোসাংবাদিক নিহত
জুলাই ১৬, ২০২১ ১৪:১৭আফগানিস্তানে যুদ্ধের ছবি তুলতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন ভারতীয় ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকী। আজ (শুক্রবার) দিল্লিতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দযাই এই তথ্য নিশ্চিত করেছেন।
-
করোনা মোকাবিলায় উত্তর প্রদেশ সরকারের গুণগান মোদির মুখে, তীব্র কটাক্ষ করল কংগ্রেস ও তৃণমূল
জুলাই ১৫, ২০২১ ১৪:২৬ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের তৎপরতার ভূয়সী প্রশংসা করেছেন।
-
কেন্দ্রীয় সরকার বাংলাকে আর্থিকভাবে বঞ্চনা করছে : মমতা বন্দ্যোপাধ্যায়
জুলাই ১৫, ২০২১ ১৪:২২ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যকে আর্থিক বঞ্চনার অভিযোগ করেছেন। তিনি আজ (বৃহস্পতিবার) রাজ্য সচিবালয় নবান্নে এ সংক্রান্ত মন্তব্য করেন।
-
পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতিতে বিধিনিষেধের মেয়াদ বাড়ল, বিভিন্ন রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় সরকার
জুলাই ১৪, ২০২১ ১৪:৫৩ভারতের পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতিতে বিধিনিষেধের মেয়াদ ৩০ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আজ (বুধবার) রাজ্য সচিবালয়ে নবান্নের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে ওই তথ্য জানানো হয়েছে।
-
উত্তর প্রদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি মানবাধিকারের পরিপন্থী: দেওবন্দ
জুলাই ১৪, ২০২১ ১৪:০৪ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশ সরকারের নয়া জনসংখ্যা নীতিকে দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা মুফতি আবুল কাসিম নোমানী মানবাধিকারের পরিপন্থী বলে অভিহিত করেছেন। তিনি বলেন, যাদের দুইয়ের বেশি সন্তান হবে তাদেরকে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার ঘোষণা সেই শিশুদের প্রতি অন্যায়।
-
স্বাধীনতার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ কাশ্মীরিরা
জুলাই ১৪, ২০২১ ১২:৪১আবদুর রহমান খান: স্বাধীনতাকামী কাশ্মীরিরা ১৯৩১ সালের শহীদের স্মরণ করে আবার একবার দৃপ্ত শপথ নিয়েছে তাদের স্বাধীনতার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।