-
জঙ্গলমহল রাজ্যের দাবি বিজেপি নেতার গলায়, তীব্র সমালোচনা তৃণমূলের
জুন ২১, ২০২১ ১৩:৩৫ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গকে বিজেপি এমপি জন বার্লা পৃথক রাজ্য গড়ার দাবি জানানোর পরে এবার পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি জানালেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ এমপি। আজ (সোমবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সৌমিত্র খাঁ এ ধরণের দাবি জানিয়েছেন।
-
জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্কর কমান্ডারসহ ৩ গেরিলা নিহত
জুন ২১, ২০২১ ০৭:৫৫ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন গেরিলা নিহত হয়েছে। উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোর এলাকায় গতকাল (রোববার) দিবাগত রাতে কথিত বন্দুকযুদ্ধে লস্কর-ই-তাইয়্যেবার এক শীর্ষ কমান্ডারসহ ওই তিনজন নিহত হন।
-
জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া এবং নির্বাচন অনুষ্ঠানই গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র উপায়: কংগ্রেস
জুন ২০, ২০২১ ১৫:০০জম্মু-কাশ্মীরের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত সর্বদলীয় বৈঠকের আগে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস বলেছে, জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া এবং নির্বাচন অনুষ্ঠানই সেখানে গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র উপায়।
-
বিজেপি নতুন করে বাংলা ভাগের চক্রান্ত করছে: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জুন ২০, ২০২১ ১৪:৩৩ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি নতুন করে বাংলা ভাগের চক্রান্ত করছে। তিনি আজ (রোববার) উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁয় এক কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই মন্তব্য করেন।
-
জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
জুন ১৯, ২০২১ ১৫:২৪জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৪ জুন সর্বদলীয় বৈঠক ডেকেছেন। দিল্লিতে গুরুত্বপূর্ণ ওই বৈঠকে কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীর সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারে। কেন্দ্রীয় সরকার ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা বাতিল করায় উদ্ভূত রাজনৈতিক অচলাবস্থা দূর করতে প্রধানমন্ত্রীর এটিই প্রথম বড় পদক্ষেপ গ্রহণ।
-
পশ্চিমবঙ্গের রাজ্যপাল মিথ্যা ও অসত্যের উপরে দাঁড়িয়ে আছেন: জ্যোতিপ্রিয় মল্লিক
জুন ১৯, ২০২১ ১৪:০৮ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল মিথ্যা ও অসত্যের উপরে দাঁড়িয়ে আছেন বলে মন্তব্য করেছেন রাজ্যের বনমন্ত্রী ও উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি আজ (শনিবার) হাবড়ায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই মন্তব্য করেন।
-
নন্দীগ্রাম মামলার বিচারপতিকে নিয়ে বিতর্ক, প্রশ্ন তৃণমূলের, আইনজীবীদের একাংশের বিক্ষোভ
জুন ১৮, ২০২১ ১৪:১৭ভারতের পশ্চিমবঙ্গে নন্দীগ্রাম বিধানসভার ফল সংক্রান্ত মামলায় কোলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের পক্ষ থেকে বিচারপতির বিজেপি যোগ থাকার দাবি করে তাঁর নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে।
-
বিজেপি উত্তরবঙ্গে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে উসকে দেওয়ার চেষ্টা করছে : পার্থপ্রতিম রায়
জুন ১৮, ২০২১ ১২:২৬ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও সাবেক এমপি পার্থপ্রতিম রায় বলেছেন, ‘গত ২ মে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল জয়কে বিজেপি মন থেকে মেনে নিতে না পেরে উত্তরবঙ্গে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে উসকে দেওয়ার চেষ্টা করছে।’
-
করোনা ভ্যাকসিন ইস্যুতে কেন্দ্রীয় সরকার রাজনীতি করছে : কপিল সিব্বল
জুন ১৭, ২০২১ ১৪:৫০ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা কপিল সিব্বল কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপি’র বিরুদ্ধে করোনাভাইরাসের টিকা প্রদান ইস্যুতে রাজনীতি করার অভিযোগ করেছেন। তিনি আজ (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত মন্তব্য করেন।
-
আমরা আর কোনোদিনও ‘বঙ্গভঙ্গ’ করতে দেবো না : মমতা বন্দ্যোপাধ্যায়
জুন ১৭, ২০২১ ১৩:০৩ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা আর কোনোদিনও বঙ্গভঙ্গ করতে দেবো না। তিনি আজ (বৃহস্পতিবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।